ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেনীতে বিএনপির আনন্দ মিছিল

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জেলায় আনন্দ মিছিল করেছে দলটির নেতা কর্মীরা।

ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে তারা ২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শহরে আনন্দ মিছিলে বের করে। ট্রাংক রোডস্থ প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। মশিউর রহমান বিপ্লব বলেন, আমাদের নেতা তারেক রহমানের জন্য পুরো দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে সরকার গঠন করবে ইনশাল্লাহ। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশের মতো ফেনী থেকেও হাজার হাজার দলীয় নেতা-কর্মী রাজধানীতে সমাগত হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মিজানুর রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন মাস্টার, পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন রোমেল, সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব মো. মোস্তফা প্রমুখ।        

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ কোটি ৭০ লাখ শিশুকে নিরাপদ রাখলো টাইফয়েড টিকা

1

ভি৬০ লাইট: এক ফ্রেমে ঋতুর চার রঙ

2

কার্যক্রম নিষিদ্ধ: নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ- প

3

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান: নিহতের সংখ্যা বেড়ে ২০

4

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন আয়োজনের সুযোগ নেই : নাহিদ

5

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকারে সরকারের পূর্ণ প্রস্তু

6

প্রধান উপদেষ্টা ‘নতুন কুঁড়ি’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দ

7

রমনা থানার সামনের পুলিশ গাড়িতে আগুন, ব্যাটারি ত্রুটিই দায়ী

8

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

9

পক্ষপাতদুষ্ট আচরণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

10

গণফোরাম জুলাই সনদে স্বাক্ষর করল, জাতীয় ঐক্যমতের পথে আরেক ধাপ

11

প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন

12

আগামীর সংসদ হবে কুরআনের সংসদ, সবকিছু চলবে কুরআনের আইনে: মুজি

13

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

14

সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, ঢাকায় নিজেই লড়বেন না

15

সুদানের আবেইতে সন্ত্রাসী হামলা: হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদ

16

দুবাইতে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ: ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

17

আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত ব

18

ঢাকার বাজারে সবজি-ডিম-মুরগি-মাছের দামে স্বস্তির ছোঁয়া

19

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

20