ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

মেহরিন নামে ডাকলে ভালো লাগে, তবে বাস্তবে আমি কেয়া পায়েল

বিনোদন প্রতিবেদক : বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। একের পর এক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে জয় করে নিয়েছেন দর্শকদের মন। তবে তার সাম্প্রতিক একটি নাটকের ‘মেহরিন’ চরিত্রটি যেন দর্শকদের মনে একটু বেশিই জায়গা করে নিয়েছে। 

মেহরিন হিসেবে তার সাবলীল অভিনয় এতটাই মুগ্ধ করেছে যে, দর্শকরা তাকে এখন অন্য কোনো রূপে দেখতেই নারাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের অভিজ্ঞতা ও দর্শকদের অভূতপূর্ব সাড়া নিয়ে কথা বলেন কেয়া পায়েল। তিনি জানান, নাটকটির পরিচালক তাকে মেসেজ করে দর্শকদের এই বিশেষ আগ্রহের কথা জানিয়েছেন।

পায়েলে কথায়, পরিচালক আমাকে জানিয়েছেন, দর্শক মেহরিন হিসেবে আমাকে এত ইতিবাচকভাবে গ্রহণ করেছে যে, তারা এই মুহূর্তে অন্য কোনো চরিত্রে আমাকে দেখতেই চাচ্ছেন না। একজন অভিনেত্রীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে। 

দীর্ঘদিন ধরেই নাটকের আঙিনায় নিয়মিত কাজ করছেন কেয়া পায়েল। তবে তার মতে, এই কাজটি তার আগের অনেক সাফল্যকেই ছাড়িয়ে গেছে। এর নেপথ্য কারণ হিসেবে তিনি নাটকটির শক্তিশালী পারিবারিক আবহকে কৃতিত্ব দিয়েছেন।  

তিনি মনে করেন, ড্রয়িংরুমে বসে পুরো পরিবারের সাথে দেখার মতো গল্পের চাহিদা সব সময়ই থাকে। এই নাটকের টিমে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া, যাকে নিয়ে কেয়া পায়েল বেশ উচ্ছ্বসিত।

তিনি বলেন, মেহরিন নামটা সত্যিই খুব সুন্দর। এই নামে কেউ ডাকলে আমার বেশ ভালো লাগে। কিন্তু দিনশেষে আমি পর্দার মেহরিন হলেও বাস্তবে কেয়া পায়েল। এভাবেই নিজেকে ভাবতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। 

আমার চোখে পৃথিবীর প্রতিটি মানুষই সুন্দর। তবে কারো বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করার চেয়ে তার ব্যবহার ও আচরণ দিয়ে চেনাটা বেশি গুরুত্বপূর্ণ। মানুষের আসল পরিচয় ফুটে ওঠে তার ব্যবহারে।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের খাদ্য নিরাপত্তায় কৃষকদের ভূমিকা অপরিসীম: খাদ্য উপদেষ্ট

1

খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বেল

2

ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসল্লিদের ব

3

বন্ধুর গায়ে হলুদে গ্ল্যামার ছড়ালেন কেয়া পায়েল

4

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ জানিয়েছে ভুটান: মি

5

ওসমান হত্যাকারীর গ্রেপ্তার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চাইল

6

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

7

বিএনপি ও জামায়াতের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই: হাসনাত আবদু

8

ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন

9

ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে বৃহৎ জোট গঠনের উদ্যোগ নিচ্ছে বি

10

ট্রাইব্যুনাল নির্দেশনা: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের জন্য পত্

11

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের স

12

অসুস্থ শরীর নিয়েই শুটিং, ভক্তদের উদ্বিগ্ন করলেন সামিরা খান ম

13

সরকারের বিশেষ সিদ্ধান্তে মুক্তি পাচ্ছেন ৩৭ যাবজ্জীবন কারাবন্

14

জুলাই গণঅভ্যুত্থানকে প্রেরণা দিয়েছে আবরার ও ফাহাদের শাহাদত:

15

ক্ষমতায় এলে ভারত-প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হবে সম্মানের ভিত্ত

16

শেখ হাসিনা রায়কে ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: স্বর

17

ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এনসিপি

18

Test

19

পদত্যাগ করে নির্বাচনের ময়দানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জ

20