ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ জানিয়েছে ভুটান: মির্জা ফখরুল

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। ২৩ নভেম্বর রোববার রাজধানীর একটি হোটেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল জানান, ভুটানের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। পাশাপাশি ব্যবসা, বাণিজ্য, জ্বালানি ও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলেও দুই পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

মির্জা ফখরুল আরও বলেন, ভুটান বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে। তিনি জানান, যেই সরকারই ক্ষমতায় আসুক সেই সরকারের সঙ্গে কাজ করবে বলে মন্তব্য করেছেন ভুটানের প্রধানমন্ত্রী।  

বিএনপি মহাসচিব বলেন, আগামীতে বাংলাদেশে যেই সরকারই ক্ষমতায় আসুক, সেই নতুন সরকারের সঙ্গে কাজ করতে ভুটান অধীর আগ্রহে রয়েছে। একইসঙ্গে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে ভুটানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিপাক্ষিক সফরে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ

1

১ কোটি ৭০ লাখ শিশুকে নিরাপদ রাখলো টাইফয়েড টিকা

2

রাজশাহী বিভাগে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

3

বিজয় দিবস স্কুল কাবাডিতে ধামরাইয়ের দাপট, বালক-বালিকা উভয় বিভ

4

প্রধান বিচারপতির আহ্বানে ২৭ নভেম্বর সুপ্রিম কোর্টে ফুলকোর্ট

5

পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে

6

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে প্রস্তুত থাকতে আধুনিক প্রশিক্ষণের

7

আগামী নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত:

8

দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন জনপ্রিয় গায়ক অনুভ জৈন

9

এশিয়ান আর্চারির নতুন সভাপতি কাজী রাজীব উদ্দীন চপল

10

প্রশাসনে রদবদল: তিন সচিবের দপ্তরে নতুন দায়িত্ব

11

প্রধান উপদেষ্টা ‘নতুন কুঁড়ি’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দ

12

পরিমাপে মানসম্মত পরিসংখ্যানই সাফল্যের চাবিকাঠি: প্রধান উপদেষ

13

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ ৩৯ দফা দাবিতে সারা দেশে বিএফইউজের

14

আইটেল নিয়ে এলো 'আইটেল হোম'

15

সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

16

বাংলাদেশ–চীন বন্ধুত্বের প্রতীক মুক্তারপুর সেতুর ব্যাপক সংস্ক

17

দুবাইতে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ: ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

18

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

19

২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা

20