ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

১২ লাখ টাকায় সালমান শাহ হত্যার পরিকল্পনা, আসামির জবানবন্দিতে নতুন তথ্য

বিনোদন প্রতিবেদক : নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করে সালমান শাহর পরিবার। তাদের দাবি, সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেওয়া নির্দেশের ২৪ ঘণ্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।

জানা যায়, দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহর অপমৃত্যু মামলা হত্যা মামলায় রুপ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে দীর্ঘ ২৮ বছর আগে ১৯৯৭ সালে আসামি রেজভীর দেওয়া একটি জবানবন্দি।

ওই জবানবন্দিতে রেজভী সালমান শাহর হত্যার দায় স্বীকার করেন। তিনি বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারসহ অনেকে জড়িত। হত্যাযজ্ঞে আমিও ছিলাম।

১৯৯৭ সালের ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজভী জানান, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার এক হত্যার চুক্তি। যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এ হত্যা চুক্তিতে আরো ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ।

রেজভী বর্ণনা অনুযায়ী, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত ৮টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজভী দেখা করেন।

ওই দিন ছাত্তার ও সাজু নামে আরো ২ জন ছেলে আসেন। এরপর ফারুক আসেন। ২ লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য মোট ১২ লাখ টাকা দেবেন।

কিন্তু ২ লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরো ৪ লাখ টাকা নিয়ে আসেন। রেজভী জানান, ফারুক বলেন কাজের আগে ৬ লাখ ও কাজের পরে ৬ লাখ। এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলবার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়।

হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজভী বলেন, রাত আড়াইটায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই। রিজভীর দাবি, সে রাতে ঘুমন্ত সালমান শাহর ওপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয়া রুবি।

ঘুমন্ত সালমানকে ক্লোলোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমান শাহর শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর। এতোদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিকক তদন্ত কমিটি। তবে সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে। যে কারণে দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়।

সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও  রেজভি আহমেদ ফরহাদ।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সোমবার জামায়াতসহ ১২ দলের সঙ্গ

1

আপিল বিভাগের রায়: ত্রয়োদশ সংশোধনী বৈধ, তত্ত্বাবধায়ক সরকার পু

2

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টি ক

3

নির্বাচনের আগে জেলা প্রশাসনে বড় রদবদল: ২৩ জেলায় নতুন ডিসি

4

সোশ্যাল মিডিয়ার মিছিলের ভিডিও বাস্তব নয়: ডিএমপি কমিশনার

5

নির্বাচনের দিনেই গণভোট সরকারের সিদ্ধান্ত মেনে নিল জামায়াত নে

6

প্রধান বিচারপতি ছিলেন সততার সুদক্ষ কারিগর : অ্যাটর্নি জেনারে

7

মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুই বাসে আগুন

8

মায়ের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

9

দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং ত

10

ইনকিলাব মঞ্চের ওসমান হাদির জন্য সবাইকে দোয়া করতে বললেন : স্ব

11

এশিয়া-প্রশান্তে চীনের প্রভাব রোধে অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়ার ন

12

ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে বৃহৎ জোট গঠনের উদ্যোগ নিচ্ছে বি

13

রাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা: মামুন সভাপতি, রিটন

14

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনের পক্ষে মনোনয়নপত

15

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

16

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চল

17

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ৬০,৮০২ টন গম

18

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

19

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবি

20