ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

সালমান শাহ হত্যা মামলা: হাইকোর্টে সামিরার আগাম জামিন আবেদন, উপস্থিত বর্তমান স্বামী

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। 

লাশ উদ্ধারের পর ধারণা করা হয় আত্মহত্যা করেছেন। কিন্তু পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে।

দর্শকপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে দীর্ঘ ২৯ বছরের তদন্তের পর নতুন করে হত্যা মামলার দায়ের করা হয়েছে। গত ২১ অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া এই মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। 

এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

এদিকে, হাইকোর্টে মঙ্গলবার (২৮ অক্টোবর) আগাম জামিন চেয়েছেন নায়ক সালমান শাহকে হত্যা মামলার আসামি সামিরা হক। 

এদিন তার বর্তমান স্বামী হাইকোর্টে আসেন জামিন শুনানির জন্য আইনজীবীর সঙ্গে কথা বলতে।

এদিন সকাল ৯টায় সামিরার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদকে আপিল বিভাগে বসে থাকতে দেখা যায়। এ সময় বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি।

এর আগে, সালমান শাহ এর সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। 

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানিতে গতকাল সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।

গত ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন।

মামলা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, গত ১৩ অক্টোবর আদালতে শুনানির সময় এ প্রথম উপস্থিত ছিলেন সালমান শাহর স্ত্রী সামিরা হক। 

এর এক সপ্তাহ পরই আদালতের নির্দেশে রাজধানীর রমনা থানায় হত্যা মামলাটি করা হয়। এর পরেই তিনি গা ঢাকা দেন বলে জানা যায়। 

তবে আজ তার বর্তমান স্বামী আদালতে উপস্থিত হয়েছেন তার জামিন বিষয়ে কথা বলতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেকের প্রত্যাবর্তনে রাজশাহী থেকে ঢাকায় বিএনপির ৩৫ হাজার ন

1

নতুন কুঁড়ির শিশুশিল্পীরা উজ্জ্বল করবেন বাংলাদেশের সাংস্কৃতিক

2

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির সাবেক মন্ত্রিসহ ১৭ জন

3

মানবকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেন্টারকে কৃতজ্ঞতা

4

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষে নির্বাচন করছেন অ্যাটর্নি

5

দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান ব

6

শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

7

চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল : ডা. জ

8

হাদির মতো পরিণতি ঠেকাতে সরকারকে সতর্ক থাকার আহ্বান: আসিফ মাহ

9

বাংলাদেশে প্রথম আলু উৎসব: কোল্ড স্টোরেজে আলু রাখার আহ্বান

10

প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

11

রাজশাহীর তানোরে দুই বছরের শিশু স্বাধীন নলকূপে পড়ে, উদ্ধার অভ

12

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর ফুলেল শ

13

টিএফআই গুম-নির্যাতন মামলায় ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আ

14

বিকেএসপির ৩৯ বছরের গৌরব: ৫০ কিংবদন্তি খেলোয়াড়কে সম্মাননা প্র

15

রেলওয়ের স্থবিরতা কাটাতে কাঠামোগত সংস্কারের দাবি জোরদার

16

প্রাণীকে সুস্থ রাখলেই মানুষ নিরাপদ সমাজ গড়ে উঠবে : প্রাণিসম্

17

হিমেল বাতাসে কাঁপছে কুড়িগ্রাম, ১৩.৩ ডিগ্রিতে নেমে গেছে তাপমা

18

তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের লাগাতার অবস্থান শুর

19

লন্ডন থেকে সিলেটে পৌঁছালেন তারেক রহমান

20