ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

সব দ্বন্দ্ব ভুলে আবারও একসঙ্গে কাজ করতে চান তিশা–আরশ

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা ও অভিনেতা আরশ খানের মধ্যকার ব্যক্তিগত ও পেশাগত দ্বন্দ্বের খবর শোবিজ অঙ্গনে কারো অজানা নয়। তবে সব তিক্ততা ভুলে আবারও একসঙ্গে পর্দায় ফেরার ইঙ্গিত দিলেন তিশা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, আরশের সঙ্গে তার যে মনোমালিন্য ছিল, তার অবসান ঘটেছে।  সাক্ষাৎকারে তিশা বলেন, আমি দেশের যেখানেই যাই না কেন, সবাই আরশের কথা জিজ্ঞেস করে। 

বর্তমানে আমি কামারপাড়ায় শুটিং করছি, তবে আরশ কোথায় শুটিং করছে তা আমার জানা নেই। আমি স্পষ্ট করে বলতে চাই, আরশের সাথে আমার যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব ছিল, সেটার অবসান ঘটে গেছে। এখন আমি তার সঙ্গে আবারও কাজ করতে চাই।

ভবিষ্যতে আরশ খানের সাথে স্ক্রিন শেয়ার করা প্রসঙ্গে তিশার ভাষ্য, যদি কোনো পরিচালক ভালো গল্প নিয়ে আসেন এবং আমাদের দুজনের শিডিউল মিলে যায়, তবে অবশ্যই আমি আরশের সাথে কাজ করতে চাইব। আমার দিক থেকে আর কোনো বাধা নেই। 

বিদায়ী বছর নিয়ে এই অভিনেত্রী কিছুটা মিশ্র অনুভূতির কথা জানান। ২০২৫ সালটি তার কাছে অনেকটা টিকে থাকার বছর ছিল উল্লেখ করে তিনি বলেন, ২০২৫ সালটা আমার জন্য কোনোমতে বেঁচে ফেরা বা সারভাইভ করার মতোই ছিল।  

শেষে বলেন, ইনশাআল্লাহ, ২০২৬ সালকে নতুনভাবে, নতুন উদ্যমে এবং পজিটিভ ও ফ্রেশ মাইন্ড নিয়ে শুরু করতে চাই। নতুন বছর যেন আমার জন্য ভালো কিছু বয়ে আনে, সেজন্য সবার কাছে দোয়া চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জ

1

মাহি ফের রূপালি পর্দায় ‘অন্তর্জামী’ শুটিং শুরু হচ্ছে যুক্তর

2

রাজশাহীতে বিচারকের ছেলে সুমনের রহস্যমৃত্যু: শ্বাসরোধের ছাপ ও

3

হাসপাতাল থেকে ছাড়পত্র, গুলশানের বাসায় ফিরলেন খালেদা জিয়া

4

জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিযু

5

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

6

দেশে ফেরার পুরো যাত্রা শান্তিপূর্ণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি

7

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে উষ্ণ অভ্যর্থনা

8

বড়দিন উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করলেন জয়া আহসান

9

প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন

10

দেশে প্রথমবারের পোস্টাল ব্যালট বিশ্বজুড়ে রোল মডেল হতে পারে:

11

কম্বোডিয়ার সীমান্ত সংঘাতের মাঝেই থাইল্যান্ডে পার্লামেন্ট বিল

12

ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসল্লিদের ব

13

খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের প্রার্থনায় রাজশাহীতে বিএনপির দোয়

14

চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটজনক : ব্যক্তিগত চিকিৎস

15

বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে শুধু ডিগ্রি নয়, প্রয়োজন সক্ষমত

16

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া সকলের প্রবেশ নিষিদ

17

বিএনপি নেতৃত্বের সিদ্ধান্তে ফিরলেন বহিষ্কৃত ৭ নেতা

18

সারজিসকে সমর্থন, পঞ্চগড়-১ থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

19

চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ অ্যাজেন্টদের কর্মবিরতি স্থগিত,

20