ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা, প্রাণ হারাল ৯ জন

ওশান নিউজ ডেস্ক : যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়। মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটির পৃথক দুই স্থানে ইসরাইলি বাহিনীর গুলিতে মৃত্যু হয় তাদের। খবর আল-জাজিরা।
প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটি হয়ে নিজ নিজ বাসায় ফিরছিলেন ফিলিস্তিনিরা। এ সময়েই ওই হামলার ঘটনা ঘটে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, সেনা সদস্যদের খুব কাছাকাছি এসে পড়েছিলেন কয়েকজন। তাই সন্দেহভাজন হিসেবে তাদের ওপর গুলি ছোড়া হয়।
অপরদিকে, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। তারা জানায়, নিহতদের গাজার আল-আহলি ও আল-নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এর আগে, যুদ্ধবিরতির আওতায় গত ১৩ অক্টোবর ২০ ইসরাইলি জিম্মিকে জীবিত অবস্থায় মুক্তি দেয় হামাস। অপরদিকে, গুরুতর সাজাপ্রাপ্ত আড়াইশ বন্দিসহ আরও ১৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় তেল-আবিব। তাদের স্বাগত জানাতে খান ইউনিসের নাসের হাসপাতালে জড়ো হয় বহু মানুষ।
সোমবার হামাস গাজা থেকে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয় এবং যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দীদের ফেরত দেয় ইসরাইল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরাইলি নিহত এবং ২৫১ জন জিম্মি হয়েছিলেন। এর জবাবে দুই বছরের ইসরাইলি সামরিক অভিযানে গাজার প্রায় ৬৮ হাজার মানুষ নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।       

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাশকতামূলক হামলার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই: ই

1

শৈত্যপ্রবাহে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

2

ট্রাম্প ভাষণ ‘বিকৃতি’ বিতর্কে পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচা

3

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

4

শেখ হাসিনার মামলার রায় আগামী সপ্তাহে ঘোষণা হবে: মাহফুজ আলম

5

৯১ আসনে প্রার্থী ঘোষণা করল জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি

6

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: শহীদ

7

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা প্রকাশ করল বিএনপি

8

নির্বাচনের তারিখ চূড়ান্ত, ফেব্রুয়ারিতেই ভোটের উৎসব : প্রধান

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

ভাগ্য পরিবর্তন ও মানবাধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নির্বাচনের ওপ

11

জাকার্তায় সাত তলা ভবনে আগুন: ২০ জনের মৃত্যু, উদ্ধার অভিযান

12

মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে খালেদা জিয়ার

13

বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্তে সন্তুষ্ট শিক্ষকরা, আন্দোলন স্থগি

14

যুক্তিবোধ ও সচেতনতায় উজ্জীবিত তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ :

15

ভূমি সেবায় স্বচ্ছতা ও প্রযুক্তির প্রয়োগে সরকার অঙ্গীকারবদ্ধ:

16

পাঁচ ব্যাংক একীভূতকরণে নতুন আর্থিক প্রতিষ্ঠান গঠনে উদ্যোগ নি

17

জীববৈচিত্র্যের বিনিময়ে উন্নয়ন নয়, চাই ভারসাম্যপূর্ণ অগ্রগতি

18

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে জনসম্পৃক্ত সামাজিক আন্দোলন

19

শরীয়তপুরে লকডাউন অবরোধ: পদ্মা সেতু সংলগ্ন সড়কে আগুন ও ভাঙচু

20