ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুই পরাশক্তির শীর্ষ নেতা এক টেবিলে: ট্রাম্প–শি বৈঠক শুরু

ওশান নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক শুরু হয়েছে। 

দুই নেতা এমন এক চুক্তির জন্য আলোচনা শুরু করেছেন যা তাদের দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে পারে।

দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প বলেন, তিনি শি’র সঙ্গে ‘খুব সফল বৈঠক’ আশা করছেন। 

তিনি আরো বলেন, উভয় পক্ষের সবসময়ই ভালো সম্পর্ক রয়েছে। খবর বিবিসির।

অ্যাপেকভুক্ত দেশগুলোর নেতাদের ৩২তম বৈঠকে যোগ দিতে ট্রাম্প ও শি বর্তমানে দক্ষিণ কোরিয়া সফর করছেন এবং এর ফাঁকেই বুসানে তাদের মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ট্রাম্প প্রথমে বুসানের গিমহায় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং এর কিছুক্ষণ পরই চীনের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করে।

দুই নেতা নিরাপত্তার চাদরে মোড়া একটি সামরিক ঘাঁটিতে বৈঠকে বসেছেন। বৈঠকের শুরুতে দুই নেতা করমর্দন করে ফটোসেশনে অংশ নেন। 

এ সময় ট্রাম্প বলেন, আমাদের বৈঠক খুবই সফল হবে। চীনা প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, “তিনি (সি) খুবই কঠিন আলোচক। 

বাণিজ্য চুক্তি ঘোষণার বিষয়ে জানতে চাইলে মাত্র দুই শব্দে ট্রাম্প বলেন, হতেও পারে। দুই নেতার শেষ দেখা হয়েছিল ২০১৯ সালে, জাপানের ওসাকাতে জি-২০ শীর্ষ সম্মেলনে। 

দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে ক্ষমতায় আসার পরে এইবারই প্রথম চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন ডোনাল্ড ট্রাম্প।

আমদানি-রপ্তানি নিয়ে বছরজুড়ে একের পর এক পাল্টাপাল্টি শুল্কারোপ এবং উত্তেজনার পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। 

বৈঠকের আগে উভয় দেশের প্রতিনিধিরা একটি ‘রূপরেখা’ তৈরিতে সম্মত হয়েছেন বলে জানা গেছে, যা আলোচনাকে এগিয়ে নিতে সাহায্য করবে।

ট্রাম্প মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার মাধ্যমে এ সপ্তাহের শুরুতে তার এশিয়া সফর শুরু করেন। 

সেখান থেকে তিনি জাপান এবং বর্তমানে দক্ষিণ কোরিয়া সফর করছেন। দক্ষিণ কোরিয়া সফরের মধ্য দিয়ে ট্রাম্পের এবারের এশিয়া সফর শেষ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্

1

চট্টগ্রামে বিয়ের মঞ্চে ন্যায়বিচারের দাবি, প্ল্যাকার্ড হাতে ব

2

নভেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে সব নতুন বই: গণশি

3

দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান ব

4

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

5

হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি

6

কম্বোডিয়ার সীমান্ত সংঘাতের মাঝেই থাইল্যান্ডে পার্লামেন্ট বিল

7

৫৪ পতাকা হাতে প্যারাট্রুপার আকাশে, বাংলাদেশ গড়ল বিশ্ব রেকর্ড

8

লিবিয়ার উপকূলে নৌকাডুবি: নিহত ৪ বাংলাদেশি আরেক নৌকায় ৬৯ জন অ

9

দুই পরাশক্তির শীর্ষ নেতা এক টেবিলে: ট্রাম্প–শি বৈঠক শুরু

10

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

11

বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ ৮ দলের সঙ্গে নির্বাচনে যাচ

12

শেখ হাসিনাসহ ২৬১ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

13

ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট নিবন্ধন

14

সালমান শাহর মৃত্যু: মায়ের রিভিশন আবেদনের রায় আসছে ২০ অক্টোবর

15

আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে থমথমে সায়

16

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ: পুড়ে গেছে গুরুত্ব

17

তফসিল ঘোষণার পর ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিল ইসি

18

প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন

19

রাজধানীতে ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ, চলছে ব্যাপক প্রস্ত

20