ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ ৮ দলের সঙ্গে নির্বাচনে যাচ্ছি : নাহিদ ইসলাম

ওশান নিউজ প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ সমমনা আট দলের সঙ্গে আমরা নির্বাচনে অংশ নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। 

আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। রোববার ২৮ ডিসেম্বর রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এনসিপির আহ্বায়ক বলেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে এসেছি যে, আমরা আসন্ন এই নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করতে চাই। আমরা ৩০০ আসনে প্রার্থী দিতে চাই। সে অনুযায়ী আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা চলছিল। আমরা সারাদেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম, যারা প্রার্থী হতে চায়। 

পরে আরও দুটি দলের সাথে আমাদের একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল। সংস্কার প্রশ্নে তখন আমরা বলেছিলাম যে আমরা তিনটি দল মিলে যে সংস্কার জোট, আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব।  

তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে।

এই হত্যাকাণ্ড, এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি, বাংলাদেশে আধিপত্যবাদী আগ্রাসী শক্তি এখনো কার্যকর রয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম, তারা নির্বাচন বানচাল করার জন্য এখনো চক্রান্ত করছে। 

এনসিপির আহ্বায়ক বলেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রা, সেটাকে ব্যাহত করার জন্য তারা চক্রান্ত করছে। এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করছে। 

সেদিন ওসমান হাদির গায়ে গুলি লেগেছে, কালকে আপনার গায়ে লাগবে, পরশুদিন আমার গায়ে লাগবে। কারণ প্রথম ও প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের; সারা দেশের তরুণরা, নাগরিকরা, শহীদ পরিবার, যারা আহত যোদ্ধা রয়েছে তাদের।

ফলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, প্রতিযোগিতাপূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। 

সেই তাগিদ থেকেই আমরা জামায়াতে ইসলামী ও তাদের যে সমমনা আট দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সে নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এবং এই সমমনা আট দল একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি।

জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলের জোটকে নির্বাচনী জোট দাবি করে নাহিদ ইসলাম বলেন, এটি নির্বাচনী সমঝোতা জোট। একদিকে যেমন নির্বাচনী বৈতরণি পার হওয়ার জন্য, অন্যদিকে প্রথম থেকে সংস্কার ও বিচারের প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম। সেই সংস্কার, বিচার ও আধিপত্যবাদবিরোধী, দুর্নীতিবিরোধী এই বিষয়গুলোতে আমাদের কর্মসূচি থাকবে। 

এই মুহূর্তে বাংলাদেশের যে সংকটগুলো রয়েছে, যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে। গণঅভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, এজন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি। আমরা আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি দিচ্ছি।

তিনি বলেন, আমরা আগামীকাল আমাদের প্রার্থী চূড়ান্তভাবে ঘোষণা করব। সমঝোতায় আমাদের যারা প্রার্থী হবেন তারাই নমিনেশন ফরম জমা দেবেন। সারা বাংলাদেশে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব। জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে। 

যেখানে আমাদের প্রার্থী থাকবে না, সেখানে অন্য প্রার্থী থাকবেন। এই সমঝোতা তাদেরকে সহায়তা করবে। তাদের পক্ষে ক্যাম্পেইন করবে। সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪১ জন ডেপুটি ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে স

1

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে

2

এনএসডিএ’র কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত

3

নভেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৫ শতাংশের বেশি

4

হাদির জানাজায় নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ৮৭০ আনসার

5

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

6

পরিবেশ সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়, ধাপে ধাপে পরিবর্তন

7

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

8

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

9

আধিপত্যবাদবিরোধী জুলাই চেতনায় আত্মপ্রকাশ করল ‘জাতীয় মুসলিম জ

10

জুলাই গণঅভ্যুত্থানকে প্রেরণা দিয়েছে আবরার ও ফাহাদের শাহাদত:

11

নারী বিদ্বেষী প্রচারণা দমনে কঠোর ব্যবস্থা প্রয়োজন : শারমীন এ

12

বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্তে সন্তুষ্ট শিক্ষকরা, আন্দোলন স্থগি

13

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

14

বিএনপি মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইউরোপীয় ইউনিয়নের রাষ

15

ঢাকায় তিন আসনের মনোনয়ন ফরম তুললেন জামায়াতের প্রার্থীরা

16

লবণ চাষিদের স্বার্থে ইজারামূল্য না বাড়ানোর সিদ্ধান্ত : ভূমি

17

খালেদা জিয়ার মরদেহ রাষ্ট্রীয় প্রটোকলে পৌঁছাল জাতীয় সংসদে

18

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা এখন সম্ভব নয় : শিশির

19

গুম ও শতাধিক হত্যার ঘটনায় জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবির

20