ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশের সব সংস্কারই আইনের সূত্র মেনে হয়েছে: আইন উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশের সব পরিবর্তন বা সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর আদালতে ই-পারিবারিক আদালত কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন উপদেষ্টা। 

এতে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আইন উপদেষ্টা আরও জানান, পারিবারিক বিরোধের ক্ষেত্রে এখন আর আদালতে যাওয়ার প্রয়োজন নেই। 

লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে সেবা নেওয়া যায়। এই প্রক্রিয়ায় একজনের পরিবর্তে তিনজন বিচারককে যুক্ত করা হয়েছে। আসিফ নজরুল বলেন, সংস্কার ভাবনা আরও বাস্তবতার আলোকে হওয়া প্রয়োজন। 

আমরা খুব বেশি করতে পারিনি। তবে আশা করি, নতুন সরকারও এসব উদ্যোগ অব্যাহত রাখবে। না হলে উদ্যোগগুলো ম্লান হয়ে যাবে। উপদেষ্টা আরও বলেন, অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো দুর্বল করা যাবে না। যেকোনো প্রক্রিয়াই বাস্তবায়ন করতে গেলে তা ক্রমান্বয়ে এগিয়ে নিতে হয়।

আইন মন্ত্রণালয়ের সংস্কারের ধারাবাহিকতার বিষয়ে আসিফ নজরুল বলেন, এ পর্যন্ত ২১টি জায়গায় সংস্কার করা হয়েছে। তবে আইনজীবীসহ সংশ্লিষ্টরা এ প্রক্রিয়ায় যুক্ত না হলে এবং ধারাবাহিকতা বজায় না থাকলে সেগুলো টিকবে না।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, নতুন এই প্রক্রিয়ার মাধ্যমে পেপারলেস সিস্টেম আরও এগিয়ে যাবে। এটি আমার জন্য আনন্দের বিষয়। প্রক্রিয়াটি গ্রহণ করায় আইনজীবীদের ধন্যবাদ জানান তিনি। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই ডিজিটাল কার্যক্রম আইন পেশাজীবীদের আরও দ্রুত ও কার্যকর সেবা দিতে সহায়তা করবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, ই-পারিবারিক আদালত বিচার ব্যবস্থাকে পেপারলেস সিস্টেমের দিকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নেবে।

ই-পারিবারিক আদালত চালুর ফলে মামলার দীর্ঘসূত্রিতা, অতিরিক্ত খরচ, দূরত্বজনিত সমস্যা, কাগজের নথি ব্যবস্থাপনা, সময়ক্ষেপণ এবং ভীড় ও অপেক্ষার মতো সমস্যাগুলোর সমাধান হবে বলে জানান আয়োজকরা।

এ ছাড়া দ্রুত অনলাইন প্রক্রিয়া, ন্যূনতম খরচ, ঘরে বসে সেবা গ্রহণ, ডিজিটাল নথি, সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা রেজিস্ট্রেশন ও অনলাইন শিডিউলিংয়ের সুবিধাও পাওয়া যাবে।

ঢাকা মহানগর আদালতের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিচার বিভাগ, আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্টে ২১ স্থায়ী বিচারপতির শপথ পাঠ করালেন প্রধান বিচ

1

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে,

2

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে রাষ্ট্রপতির গভীর শ্র

3

অন্যায়-দুর্নীতি-বৈষম্য মোকাবিলায় তরুণদের শপথ : শারমীন এস মু

4

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধাঞ্জ

5

মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুই বাসে আগুন

6

অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লক্ষাধিক করদাতা : এনবিআর

7

নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোরা পতিত স্বৈরাচারের দোসর: প্রে

8

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত নুরুল ইসলাম সাদ্দাম

9

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

10

তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনী সমাধানে এগিয়ে আসতে হবে: শিক্ষা উপদ

11

২৫ ডিসেম্বর দেশে ফেরার লক্ষ্যে ট্রাভেল পাস চাইলেন তারেক রহমা

12

বিএনপির সঙ্গে করা বিশ্বাস ভঙ্গ করেছে অন্তর্বর্তী সরকার: ড. আ

13

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দ

14

ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশে ঢা

15

সরকারি অনুমোদন ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো যাবে না: বাণিজ্য উ

16

আগামী নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত:

17

ইতালি সফর সম্পন্ন করে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

18

হাদির জনপ্রিয়তাই সহ্য হয়নি, ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে :

19

অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

20