ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডিজিটাল ভ্যাট রিফান্ড সেবা চালু করল এনবিআর

ওশান নিউজ প্রতিবেদক : অনলাইনে মূল্য সংযোজন কর (মূসক) ফেরত বা ভ্যাট রিফান্ড প্রক্রিয়া চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে হয়রানি হ্রাসে অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে প্রতিষ্ঠানটি।

আজ সোমবার (১০ নভেম্বর) এক প্রজ্ঞাপন ইস্যু করে সংস্থাটি জানিয়েছে অনলাইনে ভ্যাট রিফান্ড আবেদন গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং সরাসরি করদাতার ব্যাংক হিসাবে অনলাইনে ভ্যাট রিফান্ড স্থানান্তরের লক্ষ্যে অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু হয়েছে। 

যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান কাঁচামাল বা সেবা কিনে, তখন সে ইনপুট ভ্যাট প্রদান করে। আবার সেই পণ্য বা সেবা বিক্রি করলে গ্রাহকের কাছ থেকে আউটপুট ভ্যাট গ্রহণ করে। 

যদি ইনপুট ভ্যাটের পরিমাণ আউটপুট ভ্যাটের চেয়ে বেশি হয়, তখন অতিরিক্ত ভ্যাট রিফান্ড হিসেবে দাবি করতে পারে।

এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, ভ্যাট রিফান্ডের অর্থ সরাসরি করদাতার ব্যাংক হিসাবে স্থানান্তরের জন্য অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু হয়েছে। এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চলমান ডিজিটালাইজেশন কার্যক্রম আরেক ধাপ এগিয়ে গেল। 

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সব কার্যক্রম ধীরে ধীরে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিন্স’ ছবিতে শাকিব খানের নতুন জুটিতে জ্যোতির্ময়ী কুণ্ডু–ত

1

রাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা: মামুন সভাপতি, রিটন

2

যুক্তিবোধ ও সচেতনতায় উজ্জীবিত তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ :

3

এএফসি এশিয়ান কোয়ালিফায়ারে বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইট

4

সিদ্ধেশ্বরী ও কাকরাইল ফাঁড়ি ভবনের উদ্বোধন করলেন ডিএমপি কমিশন

5

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আনসার-ভিডিপির সঙ্গে ইইউ প্রতিনিধি দ

6

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি তারেক রহমানের গভীর শ্রদ্ধ

7

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত: নভেম্বরে আলাদা গণভোট চায় দলটি

8

ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপ ড্র-এর পর মুখোমুখি হচ্ছে বিশ্বের স

9

নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নেই, সহযোগিতায় প্রস্তুত সরকার:

10

শাহজালাল বিমানবন্দরে পৌঁছালো শরিফ ওসমান হাদির মরদেহ

11

সালমান শাহের মৃত্যু: হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ

12

দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠক চলবে: প্রেস

13

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

14

বিজয় দিবসের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

15

ভাগ্য পরিবর্তন ও মানবাধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নির্বাচনের ওপ

16

আজকের দিনে জন্মগ্রহণ করলেন জনপ্রিয় ৫ অভিনেত্রী

17

দুদকের অভিযান: স্বাস্থ্য, রাজউক ও খাদ্য খাতে অনিয়মের প্রমাণ

18

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্

19

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ১৬ অক্টোবর,শিক্ষার্থীরা প্রস্তুত

20