ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

আলোচিত জোবায়েদ হত্যা মামলা: তিনজন গ্রেফতার রহস্য উন্মোচন করেছে ডিএমপি

ওশান নিউজ প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ জোবায়েদ হোসেন (২৫) হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বংশাল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ মাহির রহমান (১৯) ২। বার্জিস শাবনাম বর্ষা (১৯) ও ৩। ফারদীন আহম্মেদ আয়লান (২০)।

রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৪:৩০-এর দিকে বংশাল থানার ৩১ নম্বর ওয়ার্ডে নুর বক্স লেনের ১৫ নম্বর হোল্ডিং রৌশান ভিলার সিঁড়িঘরের নিচে এ হত্যাকাণ্ডটি ঘটে।

বংশাল থানা সূত্রে জানা যায়,মোঃ মাহির রহমানের সাথে বার্জিস শাবনাম বর্ষার দেড় বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। ভিকটিম মোঃ জোবায়েদ হোসেন বার্জিস শাবনাম বর্ষাকে প্রায় এক বছর ধরে বাসায় গিয়ে পড়াতেন এবং একপর্যায়ে উভয়ে প্রেমের সম্পর্কে জড়ায়। 

ঘটনার একমাস পূর্বে মাহির জানতে পারে জোবায়েদ এর সাথে বর্ষার প্রেমের সম্পর্ক আছে।

বিষয়টি মাহির মেনে নিতে পারে না এবং এর সূত্র ধরে মাহির ও বর্ষার মধ্যে ঝগড়া বিবাদ হয়। ঘটনার এক পর্যায়ে বর্ষা মাহিরকে জোবায়েদকে হত্যা করার প্ররোচনা দেয় এবং তারা জোবায়েদকে হত্যা করার জন্য একাধিক পরিকল্পনা করে। 

জোবায়েদ বাসায় কখন পড়াতে আসে এবং কখন চলে যায় নিয়মিত বর্ষা মাহিরকে জানায়।

 মাহির তার বন্ধু আয়লান এর সাথে হত্যার পরিকল্পনার বিষয়টি জানায় এবং তারা দুজন আগানগর বউ বাজার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় হতে ৫০০ টাকা দিয়ে একটি সুইচ গিয়ার চাকু কিনে ।

ঘটনার দিন রবিবার ১৯ অক্টোবর বিকাল অনুমান ০৪:৩০ ঘটিকায় জোবায়েদ বংশাল থানাধীন ৩১নং ওয়ার্ডস্থ নুর বক্স লেন এর ১৫নং হোল্ডিং রৌশান ভিলায় টিউশনি করাতে গিয়ে বাসার নিচতলার সিঁড়ির নিচে পূর্ব থেকে ওৎপেতে থাকা বার্জিস শাবনাম বর্ষার সাবেক প্রেমিক মোঃ মাহির রহমান ও তার বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান বাসার নিচে জোবায়েদ পৌঁছালে মাহির জোবায়েদকে বর্ষার সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে জিজ্ঞেস করে এবং একপর্যায়ে বাকবিতণ্ডা শুরু হলে মাহিরের ব্যাগে থাকা সুইচ গিয়ার চাকু বের করে জোবায়েদের গলার ডান পাশে আঘাত করে হত্যা করে। 

হত্যাকাণ্ডের পুরো ঘটনার সময় বর্ষা তিন তলায় দাঁড়িয়ে ছিল।

বংশাল থানা সূত্রে আরও জানা যায়, সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ভাংনা এলাকায় অভিযান পরিচালনা করে মাহির রহমানকে গ্রেফতার করা হয়। রবিবার (১৯ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় নিজ বাসা থেকে বার্জিস শাবনাম বর্ষাকে গ্রেফতার করে বংশাল থানা পুলিশ। 

সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১০:২০ ঘটিকায় পল্টন থানাধীন চামেলীবাগ শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে ফারদীন আহম্মেদ আয়লানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯১ আসনে প্রার্থী ঘোষণা করল জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি

1

হাবিব ওয়াহিদ উদ্বোধন করলেন খিলগাঁওয়ে মাইক্লোর নতুন শোরুম

2

২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ ও সৌদি আরব

3

পারিবারিক আয়োজনে বাঁধন সরকার পূজার নতুন জীবন শুরু

4

সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা জরুরি: সিইসি

5

ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে আকিজ রিসোর্স: কনভেনশনাল থেকে স্ম

6

আজ রাতেই জ্বলজ্বল করবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন

7

জাকার্তায় সাত তলা ভবনে আগুন: ২০ জনের মৃত্যু, উদ্ধার অভিযান

8

আইজিপি বাহারুল আলমের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকে

9

ঢাকা রেজেন্সিতে দুইদিনব্যাপী ব্রাইডাল ফেস্টিভ্যাল সম্পন্ন

10

পে কমিশনের কাছে প্রস্তাব: সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা নির্ধার

11

চট্টগ্রামে আজ লড়াই: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়

12

দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার ফিরে পাচ্ছে: আব্দুল আউয়াল মিন্টু

13

অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি বেগম খালেদা জিয়া: ড. আব্দু

14

একনেক সভায় অনুমোদন ৭১৫০ কোটি টাকার ১২ উন্নয়ন প্রকল্প

15

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা: বাস ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত

16

এলপিজির দাম হ্রাস, ১২ কেজিতে কমেছে ২৬ টাকা

17

এনসিপিসহ নতুন তিন দলকে নিবন্ধন দিচ্ছে ইসি: সচিব

18

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আইএফএডি প্র

19

লেখনীশক্তির স্বীকৃতিতে ডিআরইউ’র সম্মাননা পেলেন ২৯ জন

20