ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

পে কমিশনের কাছে প্রস্তাব: সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা নির্ধারণের আহ্বান

ওশান নিউজ প্রতিবেদক :  পে কমিশনের সঙ্গে নতুন বেতন কাঠামো নিয়ে মতবিনিময় করেছেন এমপিওভুক্ত শিক্ষকদের সংগঠন-এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের প্রতিনিধিদল। 

তারা এমপিওভুক্ত শিক্ষকদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা ও সর্বোচ্চ বেতন এক লাখ ৫৬ হাজার টাকা করাসহ ১০ দাবি প্রস্তাব দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সচিবালয়ে বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এ প্রস্তাব তুলে ধরেন জোটের প্রতিনিধিরা।

প্রস্তাবে গ্রেড-১-এর কর্মকর্তাদের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করার সুপারিশ করতে অনুরোধ জানানো হয়।    

এ ছাড়া গ্রেড-২-এ ১ লাখ ৪০ হাজার টাকা, গ্রেড-৩-এ ১ লাখ ২৫ হাজার টাকা, গ্রেড-৪-এ ১ লাখ ১০ হাজার টাকা, গ্রেড-৫-এ ৯৫ হাজার টাকা, গ্রেড-৬-এ ৮০ হাজার টাকা, গ্রেড-৭-এ ৭০ হাজার টাকা, গ্রেড-৮-এ ৬২ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়।

এ ছাড়া গ্রেড-৯-এ ৫৫ হাজার টাকা, গ্রেড ১০-এ ৫০ হাজার টাকা, গ্রেড-১১-এ ৪৫ হাজার টাকা, গ্রেড-১২-এ ৪০ হাজার টাকা, গ্রেড-১৩-এ ৩৫ হাজার টাকা, গ্রেড-১৪-এ ৩০ হাজার টাকা মূল বেতনের প্রস্তাব দেন এমপিওভুক্ত জোটের প্রতিনিধিরা।   

এমপিও শিক্ষকদের প্রস্তাবিত ১০ দফা হলো এমপিওভুক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন প্রস্তাবিত নবম গ্রেডে দিতে হবে। 

বাড়িভাড়া সরকারি চাকরিজীবীদের মতো মূল বেতনের ৪০-৭০ শতাংশ হারে দিতে হবে।  উৎসব ভাতা বা বোনাস মূল বেতনের সমপরিমাণ দিতে হবে। 

বৈশাখী ভাতা মূল বেতনের সমপরিমাণ দিতে হবে। বিএড আইন বাতিল করতে হবে। কমিটি প্রথা বিলুপ্ত করতে হবে ।   

অবসর ফান্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরের ৬ মাসের মধ্যে দিতে হবে। শিক্ষক-কর্মচারীদের রেশন সুবিধায় অন্তর্ভুক্ত করতে হবে। 

শ্রান্তি বিনোদন ভাতা ও সুবিধা দিতে হবে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে হবে।   

সভায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের প্রতিনিধিদলে ছিলেন অধ্যক্ষ মাইন উদ্দীন, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, মো. মতিউর রহমান, মো. হাবিবুল্লাহ রাজু, মো. শান্ত ইসলাম, অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন হেলালী, মো. জহিরুল ইসলাম, মো. তোফায়েল সরকার, মো. রবিউল ইসলাম, মো. রাসেল মণ্ডল ও মো. মাহবুব আলম প্রমুখ।  

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে লিটল স্টার ক্লাবের জয়জয়কা

1

বিশুদ্ধ দুধের শক্তি, সতেজতার প্রতিশ্রুতি ওশান ডেইরি ফার্মেন্

2

নির্বাচনে বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ ভোটার তালিকা

3

দেশের স্বার্থের বিরোধিতা করে বন্দর পরিচালনার সুযোগ দেওয়া হবে

4

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ

5

দেশের সব সংস্কারই আইনের সূত্র মেনে হয়েছে: আইন উপদেষ্টা

6

গুপ্ত স্বৈরাচার রুখতে এখনই ঐক্যবদ্ধ হোন : তারেক রহমান

7

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ আজ ও আমাদের অনুপ্রেরণা: তারেক রহমান

8

শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার দুপুর ২টায়

9

সালমান শাহর মৃত্যু: মায়ের রিভিশন আবেদনের রায় আসছে ২০ অক্টোবর

10

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন আয়োজনের সুযোগ নেই : নাহিদ

11

ট্রাইব্যুনাল নির্দেশনা: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের জন্য পত্

12

বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা চতুর্

13

মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুই বাসে আগুন

14

এশিয়া-প্রশান্তে চীনের প্রভাব রোধে অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়ার ন

15

গিনেস রেকর্ডধারী অনার এক্স৯ডি আসছে বাংলাদেশের বাজারে

16

৭ নভেম্বরের বিপ্লবে জিয়াউর রহমানই ছিলেন ঐক্যের প্রতীক: মির্জ

17

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

18

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেনীতে বিএনপির আনন

19

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

20