ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটবে: মীর স্নিগ্ধ

ওশান নিউজ প্রতিবেদক : বিএনপিতে যোগ দেওয়া শহীদ মীর মুগ্ধের জমজভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটবে এবং জুলাই যোদ্ধারা দেশের রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে। 

রোববার (৯ নভেম্বর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কোয়ারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত ছাত্র-জনতা সমাবেশে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। সমাবেশে হাজারো কর্মী-সমর্থক অংশ নেন। 

স্থানীয়রা জানান, মীর স্নিগ্ধকে বরণ করতে মহাস্থানগড় থেকে মিছিল ও প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল অংশ নেয়।

নিজের প্রথম রাজনৈতিক বক্তব্যে মীর স্নিগ্ধ বলেন, খুনী হাসিনা আমার ভাইসহ দুই হাজারের বেশি মানুষ হত্যার সঙ্গে জড়িত। আমরা এর বিচার চাই। 

তিনি দাবি করেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তরুণ-যুবকদের একত্রিত করে ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে ওঠার আগেই নির্মূল করা হবে। 

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনয়নপ্রার্থী মীর শাহে আলম। 

তিনি মীর স্নিগ্ধের যোগদানকে দলের জন্য শক্তি বৃদ্ধির নির্দেশনা হিসাবে বর্ণনা করেন এবং বলেন, জুলাই আন্দোলনের শক্তি আজও আছে, এবং এটি পুনরায় মাঠে দেখা যাচ্ছে।

মীর স্নিগ্ধ রাজনৈতিক বক্তৃতায় জানান, তিনি ছোটবেলা থেকেই বেগম খালেদা জিয়ার আপোষহীন রাজনীতি দেখে বড় হয়েছেন। 

সমাবেশে আরো বক্তব্য রাখেন স্থানীয় নেতা-কর্মীরা এবং অংশগ্রহণকারীরা শুভেচ্ছা ও সমর্থনের প্রতীক হিসেবে নানা স্লোগান দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ-মাহফুজ পদত্যাগ, ড. ইউনূসের কাছে জমা

1

পঞ্চমবারের মতো দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো

2

লবণ চাষিদের স্বার্থে ইজারামূল্য না বাড়ানোর সিদ্ধান্ত : ভূমি

3

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, মুহূর্তে ঝরে গেল ২৩

4

রাজধানীতে সস্তা ডিম-সবজি, কিন্তু মাছ-মাংসের দাম উর্ধ্বমুখী

5

বিএনপি–জমিয়তের নির্বাচনী সমঝোতা, ৪ আসনে প্রার্থী ছাড়

6

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে ১০০ বার কোরআন খতম

7

সুযোগ হাতছাড়া, নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র বাংলাদেশের

8

রাষ্ট্র ও ইতিহাসের গতিপথে বিচারকদের অভিমত অনন্য ভূমিকা রাখে:

9

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠ

10

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা

11

ওসমান হাদির ওপর গুলির হামলাকারী শনাক্ত, তথ্যদাতাকে পুরস্কৃত

12

শীতের তীব্রতা সর্বোচ্চ রাজশাহীতে রেকর্ড ১০.২ ডিগ্রি

13

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ

14

নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নেই, সহযোগিতায় প্রস্তুত সরকার:

15

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

16

অধিপত্যবাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদিকে হত্যা করা হয়েছে :

17

নাশকতামূলক হামলার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই: ই

18

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: শহীদ

19

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ, নতুন করে ভর্তি ৫০৬ রোগী

20