ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা চতুর্থ টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।

পাঁচ ম্যাচ সিরিজে আজ পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। 

পঞ্চম ও শেষ ম্যাচের আগে প্রথম টি-টোয়েন্টিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

টি-টোয়েন্টিতে টানা আট সিরিজ অপরাজিত থাকার পর অবশেষে হারের স্বাদ পেল অস্ট্রেলিয়া। আগের আট সিরিজের মধ্যে সাতটিতে জয় ও ১টিতে ড্র করেছিল অসিরা। 

২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ সিরিজ ভারতের কাছেই হেরেছিল অস্ট্রেলিয়া।

আজ ব্রিসবেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ৪ দশমিক ৫ ওভারে বিনা উইকেটে ৫২ রান তোলেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল।

এরপর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।

ভারতের হয়ে অভিষেক ১টি করে চার-ছক্কায় ১৩ বলে ২৩ এবং গিল ৬টি চারে ১৬ বলে ২৯ রানের অপরাজিত থাকেন।

২৩ রানের ইনিংস খেলার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম ব্যাটারর হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিষেক। 

২৮ ইনিংসে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ২৭ ইনিংসে এক হাজার করে রেকর্ডটা দখলে বিরাট কোহলির।

টি-টোয়েন্টি সিরিজের সেরা হন অভিষেক।

চলতি সফরের শুরুতে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ভারত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশে থাকা প্রবাসীরা ও এখন সহজে দাখিল করতে পারবেন আয়কর রিটা

1

বিশ্বের প্রথম নতুন বছর উদযাপন: কিরিবাতির কিরিতিমাতি ২০২৬ স্ব

2

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কা

3

ইনকিলাব মঞ্চের সংগঠকের ওপর হত্যাচেষ্টা: তিনজন আটক, জুলাই যোদ

4

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

5

বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্তে সন্তুষ্ট শিক্ষকরা, আন্দোলন স্থগি

6

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

7

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ড. ম

8

হালাল পণ্য রপ্তানি বাড়াতে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে সমঝোতা

9

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

10

সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢাকা ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট

11

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

12

রেকর্ড বৃষ্টিতে নিউইয়র্ক অচল, বন্যায় প্রাণ গেল ২ জনের

13

ফিলিস্তিনে দুই বছর ধরে ইসরায়েলি আগ্রাসন: নিহত এক লাখের বেশি

14

নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের কথা স

15

বাংলাদেশের বাজারে এআই-চালিত গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন করল

16

গুপ্ত স্বৈরাচার রুখতে এখনই ঐক্যবদ্ধ হোন : তারেক রহমান

17

ঢাকায় তিন আসনের মনোনয়ন ফরম তুললেন জামায়াতের প্রার্থীরা

18

আরও আট দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করছে নির্বা

19

এশিয়ান যুব গেমসে তিন ডিসিপ্লিনে পদক প্রত্যাশা করছে বাংলাদেশ

20