ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টার বিরুদ্ধে চাঞ্চল্যকর জালিয়াতির অভিযোগ

ওশান নিউজ প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা ও বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহামান ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর জালিয়াতি ও প্রতারণার প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী ডেভেলপার ব্যবসায়ী সফিকুল ইসলাম।

আজ ২৫ অক্টোবর শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

এসময় ফ্ল্যাটের একাধিক ক্রেতা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সফিকুল ইসলাম বলেন, 'ধানমন্ডি ২৬ নম্বর এলাকায় তার নির্মিত ছয়তলা ভবনের কাজ চলমান অবস্থায় গত ১৮ মাস আগে হঠাৎ ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয়। তিনি ৭ম তলার কলাম ঢালাই পর্যন্ত আনুমানিক ৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয় করেন। এমনকি জমির মালিকদের ব্যবহৃত ফ্ল্যাটের বিলও তিনি পরিশোধ করেন। 

কিন্তু এখন তারা পাওনা টাকা ফেরত দিচ্ছেন না। এ পেছনে ইন্ধন দিচ্ছে সিদ্দিকুর রহমান।

তিনি সিদ্দিকসহ তার ব্যবসায় বাধাদানকারীদের শাস্তি দাবি করেছেন।

সফিকুল ইসলাম বলেন, গত ১০ বছর প্রবাসে থেকে কষ্টার্জিত টাকা দিয়ে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন এবং সুনামের সাথে অনেক স্থাপনা তৈরি করে হস্তান্তর করছেন। বর্তমানে তিনি কলাবাগানে একটি ছয়তলা ভবন নির্মাণ করেছেন।

গত চার বছর আগে জমির মালিকের অনুরোধে ২য় তলায় ২টি ও ৪র্থ তলায় ২টি ফ্ল্যাট রেডি করে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন।

তিনি জানান, গত ১৮ মাস আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সিদ্দিকুর রহমানের প্ররোচনায় হঠাৎ সাত তলার কাজ বন্ধ করে দেয়। 

এই সিদ্দিকুর রহমান সাবেক বিজিএমইএ’র সভাপতি এই প্রজেক্টের মালিক রোজেন শাহরিয়ার এর ভায়রা।

সিদ্দিকুর রহমানের প্রভাব খাটিয়ে লেবার মিস্ত্রিদের অকথ্য ভাষায় গালাগালি এবং মারধর করে ও প্রজেক্ট থেকে বের করে দিয়ে চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এই বিষয়ে তিনি স্থানীয়দের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি। এ অবস্থায় তিনি রাষ্ট্রের কাছে জীবনের নিরাপত্তা দাবি করেছেন। 

পাশাপাশি অবিলম্বে স্বৈরাচার শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সিদ্দিকুর রহমান ও তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।         

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলেন লিওনেল মেসি

1

ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপ ড্র-এর পর মুখোমুখি হচ্ছে বিশ্বের স

2

ঢাকায় আসছেন জার্মানির উপমন্ত্রী জোহান সাথফ

3

সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢাকা ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

লেখনীশক্তির স্বীকৃতিতে ডিআরইউ’র সম্মাননা পেলেন ২৯ জন

6

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকায় অচল কর্মসূচি: ইসলামী

7

রাজশাহীর তানোরে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

8

রাজধানীতে সস্তা ডিম-সবজি, কিন্তু মাছ-মাংসের দাম উর্ধ্বমুখী

9

তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের লাগাতার অবস্থান শুর

10

আগামী নির্বাচনে ৩০০ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১

11

নভেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

12

নির্বাচনে বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ ভোটার তালিকা

13

ব্যবসায়ীদের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক, প্রতিবন্ধকতা দূর করার আশ

14

জাতীয় নির্বাচনের দিনেই জুলাই সনদে গণভোটের সম্ভাবনা: সালাহউদ্

15

চট্টগ্রাম বন্দরে ধ্বংস করা হলো ১৯টি বিপজ্জনক কনটেইনার

16

মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসে শুরু হলো ই-পাসপোর্ট কার্যক্রম

17

দেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

18

২৭ নভেম্বর ঢাকায় বসছে আইটিডি ২০২৫ আন্তর্জাতিক সম্মেলন

19

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ছাড়া শান্তি সম্ভব নয় : সুপ

20