ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন, বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী । 

তিনি বলেন, এমনকি বিশেষভাবে যাদের নিরাপত্তা দেওয়া দরকার, তাদের জন্যও আমরা প্রস্তুত আছি। আজ ২ ডিসেম্বর মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

তারেক রহমানের দেশে ফিরে আসা নিয়ে নিরাপত্তার কোনো শঙ্কা আছে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সবার নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত আছে। 

বিশেষভাবে যাদের নিরাপত্তা দেওয়া দরকার, তাদের জন্যও আমরা প্রস্তুত আছি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দিতে কেন এত সময় লাগল, প্রশ্নে উপদেষ্টা বলেন, এটা নিয়ে আমি কিছু বলতে পারব না। যাদের এটা দেওয়ার এখতিয়ার, তারা এটা দিতে পারবেন।

ফোনে আড়িপাতা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, যেসব সংস্থা অথরাইজড, তারা আড়িপাতবে। যারা অথরাইজড না, তারা আড়ি পাতবে না। উপদেষ্টা বলেন, কোর কমিটির বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। 

সবচেয়ে বেশি কথা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে। এছাড়া মাদকের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, সীমান্ত, পার্বত্য চট্টগ্রাম, লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে আলোচনা হয়েছে।

নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, কতগুলো ঝুঁকিপূর্ণ না, তা দেখে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের অগ্রগতি, যেগুলো আমাদের কাছে চলে এসেছে, সেগুলো দিয়ে প্রশিক্ষণ কতটুকু হয়েছে। 

এছাড়া অন্যান্য বাহিনীর প্রস্তুতি নিয়েও আমরা কথা বলেছি, যোগ করেন তিনি। কতগুলো বডি-ওর্ন ক্যামেরা কেনা হবে, প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের যতগুলো প্রয়োজন, ততগুলো কেনা হবে।

কোন কোন এলাকা ঝুঁকিপূর্ণ, জানতে চাইলে উপদেষ্টা বলেন, তালিকাটা আপনাদের দিতে চাই না। কারণ, পরিস্থিতির সাথে সাথে এগুলো পরিবর্তন হতে থাকে। চূড়ান্তভাবে যখন করা হবে; তখন সেটা আপনাদের দেব।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো কীভাবে নির্ধারণ করা হচ্ছে, জানতে চাইলে, তিনি বলেন, আপনারা যেভাবে খবর দেন, সেভাবে নির্ধারণ হয়। সীমান্ত নিয়ে কী আলোচনা হয়েছে, প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সীমান্ত দিয়ে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে, সেটা নিয়ে কথা হয়েছে।

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সিরিয়াসলি দেখছে। বিশাল ভলিউমের প্রতিবেদন, পুরোটা আমার পড়া হয়নি। পড়ার পর তাদের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা সরকারের ফ্যাসিবাদে ভারতের সর্বোচ্চ ভূমিকা ছিল : সাদিক

1

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

2

৩ দফা দাবিতে মার্চ টু সচিবালয়: শহিদ মিনারে হাজার হাজার শিক্ষ

3

দোহায় ঐতিহাসিক চুক্তি: আফগানিস্তান-পাকিস্তান অবিলম্বে যুদ্ধব

4

আসছে থ্রি ইডিয়টস ২ : ফের পর্দায় আমির–কারিনা জুটি

5

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ

6

মায়ের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

7

গ্লোবাল ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে ব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও এয়

8

হজে নিবন্ধিত ৪৩,৩৭৪ জনের ভাগ্য: সময় বাড়বে কি না জানাবে আজ

9

নভেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে সব নতুন বই: গণশি

10

মহানবী (সা.)-এর সিরাত চর্চা চিরকাল মানুষের হৃদয়ে আলো ছড়াবে :

11

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি জরুরি বৈঠক ডেকেছে

12

তারেক রহমানের নেতৃত্বেই আধুনিক বাংলাদেশ গড়বে বিএনপি: মীর হেল

13

ভারতে শেখ হাসিনার অবস্থান, সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত : এস

14

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সিকে মানতে হবে

15

দাহ্য পদার্থের কারণে আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে: বেবিচক চ

16

যুক্তরাষ্ট্রের মেরিন ও বাংলাদেশ সেনা যৌথ ফিটনেস কার্যক্রমে অ

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

কোয়েস্ট বিডিসি দুর্নীতি: রিয়াজ-শিবলীকে আজীবন নিষিদ্ধ, জরিমান

19

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৮.৮৩%: শিক্ষার্থীদের অ

20