ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন ঢালিউড সুপারস্টার শাকিব খান

বিনোদন প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। 

মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।  খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি শেয়ার করে শাকিব খান লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়কের পোস্টে মুহূর্তেই হাজার হাজার ভক্ত শোক প্রকাশ করে মন্তব্য করেন। শাকিব খান ছাড়াও বিনোদন জগতের আরও অনেক তারকা বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। 

তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, নুসরাত ফারিয়া, আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা ও চিত্রনায়ক সিয়াম আহমেদ। এছাড়াও সংগীত জগতের নগরবাউল জেমস, মিনার রহমান; নির্মাতা আশফাক নিপুন ও রেদওয়ান রনিসহ শোবিজ অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন।   

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ভোরে তার প্রয়াণ ঘটে। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা এই মহীয়সী নারী ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 

তিন মেয়াদে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৬০ সালে সেনাপ্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ফার্স্ট লেডি থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির শীর্ষ নেতৃত্বে তার পদচারণা ছিল দীর্ঘ ও ঘটনাবহুল।     

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছালো প্রথম গমের চালান

1

শৈত্যপ্রবাহে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

2

চট্টগ্রাম বন্দরে ধ্বংস করা হলো ১৯টি বিপজ্জনক কনটেইনার

3

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাজশাহীতে বিএনপির দোয়া মাহফিল

4

জুলাই সনদ বাস্তবায়নে স্পষ্টতা আসছে দুই-তিন দিনের মধ্যে: ড. আ

5

বিএনপির সঙ্গে জোট নয়, একক নির্বাচনের পথে এলডিপি

6

বাংলাদেশে প্রথম আলু উৎসব: কোল্ড স্টোরেজে আলু রাখার আহ্বান

7

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার: রাজশাহী পুলিশ কমিশনারকে

8

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: নজরুল ইসলাম খান

9

উদ্বোধনী অনুষ্ঠানের কারণে বিপিএলের প্রথম দিনের ম্যাচের সময় প

10

জাতীয় পরিচয়পত্রের জন্য বায়োমেট্রিক দিলেন তারেক রহমান

11

বিএনপির রাজনীতিতে নতুন মুখ: যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্

12

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্র

13

১০ কোটি নয়, ১০ হাজার কোটিতে ও আমাকে কেনা যাবে না: ডিসি সারওয়

14

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ, নতুন করে ভর্তি ৫০৬ রোগী

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৮.৮৩%: শিক্ষার্থীদের অ

17

রাজশাহীর মেয়েদের টিটিসি দেশের উন্নয়নে অবদান রাখছে: আইন উপদেষ

18

ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশের কিছুই করার নেই: পররাষ্

19

মব কালচার প্রতিহত করলে ক্যাম্পাস অস্থিতিশীল হতো: রাকিবুল ইসল

20