ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

পল্টনে সমমনা আট দলের পাঁচ দফা দাবির সমাবেশ শুরু

ওশান নিউজ প্রতিবেদক : রাজধানীর পল্টনে সমমনা আটটি রাজনৈতিক দলের সমাবেশ শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বর মাসেই গণভোট আয়োজন ও নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। 

আজ মঙ্গলবার ১১ নভেম্বর দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। সমাবেশে যোগ দিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সকাল থেকেই আসছেন দলীয় নেতাকর্মীরা। স্লোগান, ব্যানার আর পতাকায় পুরো এলাকা এখন পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে। 

সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই)। বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।

এদিকে দুপুরের আগে থেকেই জনস্রোতে ভরে উঠতে থাকে পল্টন এলাকা। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নেতা কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। 

মিছিল-স্লোগান মুখর পুরো এলাকা, জুলাই সনদ বাস্তবায়ন কর, গণভোটের তারিখ দাও, ‘লেভেল প্লেয়িং ফিল্ড চাই’ এমন সব ব্যানার, প্ল্যাকার্ডে ছেয়ে গেছে পুরো পল্টন মোড়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ফোর-সিজন পোর্ট্রেটের সাথে আসছে ভিভো ভি৬০ লাইট

1

তৃতীয় টি-টোয়েন্টিতে নতুন চমক, দল ঘোষণা করল বিসিবি

2

জাতীয় সংসদ ভবন থেকে যাত্রা শুরু করল ভোটের গাড়ির সুপার ক্যারা

3

কেউ ধমক দিয়ে নির্বাচন থামাতে পারবে না: ডা. জাহিদ

4

নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক

5

রমনা থানার সামনের পুলিশ গাড়িতে আগুন, ব্যাটারি ত্রুটিই দায়ী

6

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে জনসম্পৃক্ত সামাজিক আন্দোলন

7

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে বিএসআরএফ সদস্যদের সৌজন্য সা

8

সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, ঢাকায় নিজেই লড়বেন না

9

ওসমান হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক ও সমবেদনা

10

ডিজিটাল পেমেন্টে শৃঙ্খলা আনতে নতুন খসড়া রেগুলেশন প্রকাশ করল

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

জাতিসংঘের বাজেট হ্রাসে পাঁচ মিশন থেকে ১,৩১৩ বাংলাদেশি শান্তি

13

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সোমবার জামায়াতসহ ১২ দলের সঙ্গ

14

তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সা

15

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

16

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

17

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী: বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈত

18

কবি নজরুল ইসলামের পাশে সমাহিত হবেন ওসমান হাদি

19

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা কর্ম

20