ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোর জন্য চূড়ান্ত সময়সীমা ৬ নভেম্বর

ওশান নিউজ প্রতিবেদক : দেশের অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য আগামী ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধন সনদের জন্য আবেদন করার নির্দেশ দিয়েছে সরকার।

১৬ অক্টোবর বৃহস্পতিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,অননুমোদিত বা মেয়াদোত্তীর্ণ সকল ট্রাভেল এজেন্সিকে www.regtravelagency.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নতুন বা মেয়াদোত্তীর্ণ সনদ নবায়নের জন্য অনলাইনে আবেদন করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়সীমা অতিক্রমের পরে নিবন্ধন ব্যতীত ব্যবসা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, দেশে বিভিন্ন ট্রাভেল এজেন্সি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন বা ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ ব্যতীত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। এই ধরনের কার্যক্রম পরিচালনার ফলে আকাশপথে পরিবহন সংক্রান্ত অর্থ আত্মসাত, দুর্নীতি ও প্রতারণা সংক্রান্ত অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এতে আরও বলা হয়, ইতোপূর্বে মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময়ে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিসমূহকে আইন ও বিধি অনুযায়ী নিবন্ধনের জন্য নির্দেশনা প্রদান করা হলেও তা যথাযথভাবে মানা হচ্ছে না। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নবায়ন ব্যতীত ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করা আইনের গুরুতর লঙ্ঘন ও অপরাধ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই কৃষির লক্ষ্যে দীর্ঘমেয়াদি রূপরেখা প্রণয়ন করছে সরকার: ক

1

নির্বাচন ও গণভোট প্রস্তুতিতে রাজশাহী বিভাগে সমন্বয় সভা অনুষ্

2

শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রায় বাধা দিলো পুলিশ

3

সংসদ নির্বাচনে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছ

4

সৌদি আরবের বিনিয়োগ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

5

ঐতিহাসিক মুহূর্ত: আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে জাতীয় জুলাই স

6

সালমান শাহ হত্যা মামলা: হাইকোর্টে সামিরার আগাম জামিন আবেদন,

7

সব টিভি চ্যানেলে প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিতের অনুরো

8

এই সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন

9

ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে জমি রেজিস্ট্রেশন হওয়া উচিত : সি

10

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাজশাহীতে বিএনপির দোয়া মাহফিল

11

বাংলাদেশ জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন ডা.শফিকুর রহমান

12

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

13

বিনিয়োগকারীর সুবিধার জন্য ডিএসইতে উদ্বোধন হল ইনফরমেশন হেল্প

14

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, নেতাকর্

15

দেশে ফিরে জনস্রোতের মধ্যেই গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান

16

টিকটকের সঙ্গে এক বছরের চুক্তি করল বাফুফে

17

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: শহীদ

18

হজে নিবন্ধিত ৪৩,৩৭৪ জনের ভাগ্য: সময় বাড়বে কি না জানাবে আজ

19

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী ন

20