ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

উপদেষ্টারাও এখন শেখ হাসিনার পথে হাঁটতে চান : আমজনতার তারেক

ওশান নিউজ প্রতিবেদক : আসন্ন জাতীয় নির্বাচনে উপদেষ্টাদের অংশগ্রহণের পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন আমজনতার সাধারণ সম্পাদক তারেক রহমান। তিনি বলেন, উপদেষ্টারা যদি নির্বাচনে আসতে চান, তবে আগে পদত্যাগ করে অন্তত পাঁচ বছর অপেক্ষা করতে হবে। 

জনগণের আন্দোলনের ফসল কেউ ভাগাভাগি করতে পারবে না।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা ও নির্বাচনের তারিখ ঘোষণার দাবি’ শীর্ষক বিক্ষোভ সমাবেশ আয়োজন করে জাতীয় নাগরিক জোট।

এতে তারেক রহমান বলেন, জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগ-বাটোয়ারার জন্য হয়নি, হয়েছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। 

কিন্তু এখন দেখা যাচ্ছে, সরকার গঠনের পর চুক্তি ভঙ্গ করে অনেক উপদেষ্টা নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছেন।

তিনি আরও বলেন, ড. ইউনূসের নেতৃত্বে লন্ডনের মিটিংয়ে নাকি ছাত্র উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণের শর্ত দেওয়া হয়েছিল। 

এর মানে কি তাদের এমপি বানানোর পরিকল্পনা চলছে? উপদেষ্টারা কি শেখ হাসিনার মতো হতে চান? শেখ হাসিনা যেমন নিজেই নির্বাচনের আয়োজক ও প্রার্থী, তারাও এখন সেই পথেই হাঁটছেন।

তারেক রহমানের অভিযোগ, কিছু উপদেষ্টা লুটপাটে জড়িয়ে পড়েছেন। নাহিদ ইসলাম যখন উপদেষ্টার পদ ছাড়েন, তখন তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল ৩০ হাজার টাকা, বিকাশে ১০ হাজার টাকা। সেই টাকাতেই তিনি সাত মাস ধরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তবু টাকা শেষ হয় না। 

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন বলেন, একদল নেতা বলেন, ভারত আমাদের বন্ধু। কিন্তু যে দেশ ফেলানিকে ঝুলিয়ে রাখে, সীমান্তে আমাদের মানুষ হত্যা করে, তারা বন্ধু হতে পারে না। উপদেষ্টাদের বলবো, আপনারাও যদি ভারতপ্রীতি করেন, শেখ হাসিনার মতো আপনাদেরও পতন হবে।

সভাপতির বক্তব্যে জিয়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগকে আবারও প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। যারা আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে।

তিনি আরও বলেন ,ড. ইউনূসের প্রতি আহ্বান জানাই, আপনি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন এবং একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করুন।

বক্তারা আরও দাবি জানান, যুবকদের জন্য সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা বাতিল এবং গণগ্রেফতার বন্ধ করতে হবে।বিক্ষোভে বেকার মুক্তি পরিষদের চেয়ারম্যান আতিক রাজা, গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।                                                                                                                                                                

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিমাপে মানসম্মত পরিসংখ্যানই সাফল্যের চাবিকাঠি: প্রধান উপদেষ

1

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ, চিকিৎসা চলছে নিবিড় পর্

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

১৫ বছরের জটিলতা কাটাতে ১৫ মাস যথেষ্ট নয় : ধর্ম উপদেষ্টা

4

শাপলা চত্বর ও ২০২১ আন্দোলনের শহীদ পরিবার পেল ৭ কোটি ৭০ লাখ ট

5

মধ্যরাতে কক্সবাজারের টেকনাফ কেঁপে উঠল ভূমিকম্পে

6

পাঁচ ব্যাংক একীভূতকরণে নতুন আর্থিক প্রতিষ্ঠান গঠনে উদ্যোগ নি

7

ওসমান হাদির ওপর গুলির হামলাকারী শনাক্ত, তথ্যদাতাকে পুরস্কৃত

8

পালকিতে মহরত: ‘দমে’ নিশোর সঙ্গে পূজা হাজির নতুন রূপে

9

সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই সম্ভব টেকসই উন্নয়ন: ফারুক

10

চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ অ্যাজেন্টদের কর্মবিরতি স্থগিত,

11

স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ গড়ার সৃজনশীল কর্ম

12

ঢাবিতে ডাকসুর উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রতিনিধি সম্মেলন ২০২৫

13

বরগুনার ডিসি শফিউল আলম এখন ঢাকার জেলা প্রশাসক

14

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

15

নীরবতাই সবচেয়ে জোরালো: নতুন লুকে গভীর বার্তা দিলেন শাকিব খান

16

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

17

নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী

18

বাণিজ্যিক আদালত স্থাপনা বাংলাদেশের অর্থনীতিকে নতুন দিগন্তে প

19

রিয়াদ সিজনের মঞ্চে মনির খান, আসিফ আকবর ও দীঘি

20