ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

পুলিশের কাছে আত্মসমর্পণ করছেন ডন

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার খল অভিনেতা ডন অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। 

দীর্ঘ তিন দশক ধরে নানা বিতর্ক ও অভিযোগের ভার বহন করে চলা এই অভিনেতা জানিয়েছেন, এবার তিনি জীবনের এই যন্ত্রণার অবসান চান।

ডন গণমাধ্যমকে বলেন, সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। ৩০ বছর পালাইনি, এখন পালাব কেন? আমি বাসাতেই আছি। 

ভাবছি, দু-এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। কারণ ৩০ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি। এর একটা সুরাহা হওয়া দরকার।

নব্বইয়ের দশকে কিংবদন্তি নায়ক সালমান শাহর সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া ডনের জীবন পাল্টে যায় সালমান শাহর মৃত্যুর পর। 

তিনি বলেন, যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি, সালমান শাহর সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলাম। কিন্তু সালমানকে ভালোবেসেই আমার ক্যারিয়ার ধ্বংস হয়েছে। 

আজও ঘুরে দাঁড়াতে পারিনি।

ক্ষোভের সুরে ডন আরও বলেন, সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছি না। আমিও মানুষ, আমারও তো বাঁচতে ইচ্ছে করে। 

সালমানকে ভালোবেসে অনেকে আত্মহত্যা করেছে, আমি করিনি এটাই কি আমার অপরাধ?

তিনি আরও যোগ করেন, উপরে একজন আছেন, তিনি সব দেখেন। একদিন সত্য প্রকাশ হবেই, তবে আমি সেদিন দেখে যেতে পারব কিনা জানি না।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে তার অপমৃত্যুর মামলা হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

গত ২০ অক্টোবর রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে।

এছাড়া আরও ১০ জনের নাম উল্লেখ রয়েছে। তারা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে হঠাৎ রাস্তার মাঝে তৈরি হলো ১৬০ ফুট গভীর গর্ত ঝুঁ

1

ওসমান হাদির পরিবারকে দেখতে হাসপাতালে গেলেন ডা. জুবাইদা রহমান

2

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক: ভারতের ৩ কফ সিরাপ শিশুদের জন্য

3

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ করে

4

ভারতে শেখ হাসিনার অবস্থান, সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত : এস

5

পল্টনে সমমনা আট দলের পাঁচ দফা দাবির সমাবেশ শুরু

6

বাংলাদেশ–চীন বন্ধুত্বের প্রতীক মুক্তারপুর সেতুর ব্যাপক সংস্ক

7

বন্ধুর গায়ে হলুদে গ্ল্যামার ছড়ালেন কেয়া পায়েল

8

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১,৯৮৮ কোটি টাকা

9

বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে গেছে হাজার কোটি টাকার আমদ

10

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ২ লাখ ২৩ হাজার প্রবাসী ভোটার পো

11

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার বৈধ ঘোষণা, আপিল বিভাগে হাইকোর্ট

12

খুলনায় প্রকাশ্যে গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব শিকদার, অবস্থ

13

১২ লাখ টাকায় সালমান শাহ হত্যার পরিকল্পনা, আসামির জবানবন্দিতে

14

আরও আট দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করছে নির্বা

15

এশিয়ান যুব গেমসে তিন ডিসিপ্লিনে পদক প্রত্যাশা করছে বাংলাদেশ

16

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ আজ ও আমাদের অনুপ্রেরণা: তারেক রহমান

17

রেলওয়ের স্থবিরতা কাটাতে কাঠামোগত সংস্কারের দাবি জোরদার

18

খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের প্রার্থনায় রাজশাহীতে বিএনপির দোয়

19

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ ৩৯ দফা দাবিতে সারা দেশে বিএফইউজের

20