ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

গার্মেন্টস শ্রমিকদের মজুরি এখনো জীবনযাত্রা উপযোগী নয়: সংলাপে বক্তারা

ওশান নিউজ প্রতিবেদক : গার্মেন্টস শ্রমিকদের মজুরি এখনো জীবনযাত্রা উপযোগী পর্যায়ে পৌঁছেনি। তাই সঠিক কৌশল, শ্রমিক কেন্দ্রিক নীতি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করলে বাংলাদেশ আরও শক্তিশালী প্রতিযোগিতামূলক এবং মানবিক গার্মেন্টস শিল্প তৈরি করতে সক্ষম হবে।

 ১৪ ডিসেম্বর রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত এক সংলাপে বক্তারা এসব কথা বলেন। সংলাপে বক্তৃতা করেন সংগঠনের আহ্বায়ক কাজী রুহুল আমিন, সদস্য সচিব সুলতানা বেগম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে সৃষ্ট মোট মুনাফা ও শ্রমিকদের প্রাপ্ত মজুরির মধ্যে একটি স্পষ্ট বৈষম্য বিদ্যমান। বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে থাকলেও শ্রমিকদের মজুরি এখনো জীবনযাত্রা উপযোগী পর্যায়ে পৌঁছেনি। 

উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার চাপ প্রায়ই শ্রমিকদের ওপর স্থানান্তরিত হয়, যার ফলে শ্রমিকদের জীবনমান উন্নয়ন বাধাগ্রস্ত হয়। বর্তমানে প্রায় ৩.৫ থেকে ৪ মিলিয়ন শ্রমিক এই খাতে কর্মরত, যাদের মধ্যে ৬০ শতাংশেরও বেশি নারী। 

নারী শ্রমিকদের শ্রমশক্তিতে অন্তর্ভুক্তি অর্থনৈতিক উন্নয়নের একটি বড় অর্জন হলেও, নিরাপদ কর্মসংস্থান এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ এখনো সীমিত।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থার সংকট, রপ্তানি বাজারে প্রতিযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতি এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দা-সব মিলিয়ে শিল্পটি বর্তমানে গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। 

বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত এক বছরে ২৫৮ টি কারখানা বন্ধ হয়েছে এবং এক লাখের অধিক শ্রমিক কর্মহীন হয়েছে, যা সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকি বাড়িয়ে তুলছে। এর পাশাপাশি প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বিদ্যমান শ্রম পরিস্থিতির দুর্বলতা এই শিল্পকে আরও জটিল বাস্তবতার মুখোমুখি করেছে। 

তাই এই তিনটি বিষয়কে আলাদা না দেখে সমন্বিতভাবে বিশ্লেষণ করা এখন সময়ের দাবি। বর্তমানে প্রয়োজন একটি সমন্বিত, বাস্তবসম্মত এবং শ্রমিক-কেন্দ্রিক কৌশল, যেখানে প্রযুক্তি, পরিবেশ এবং শ্রম-এই তিন ক্ষেত্রকে একইসঙ্গে বিবেচনা করা হবে। 

সঠিক কৌশল, শ্রমিক কেন্দ্রিক নীতি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করলে বাংলাদেশ আরও শক্তিশালী প্রতিযোগিতামূলক এবং মানবিক গার্মেন্টস শিল্প তৈরি করতে সক্ষম হবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা এখন সম্ভব নয় : শিশির

1

মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ কার্গো বিমান দুর্ঘটনা, আগুনে পুড়

2

ধানমন্ডি ৩২ এ টাঙানো হলো শরীফ ওসমান হাদি ও ভাসানীর ছবি

3

নির্বাচন তফসিলের পর প্রশাসনে বড় পরিবর্তন আসছে: ইসি সচিব

4

মেধাবীদের নেতৃত্বেই গড়বে আগামীর বাংলাদেশ : আমীর খসরু

5

নির্বাচনের তারিখ চূড়ান্ত, ফেব্রুয়ারিতেই ভোটের উৎসব : প্রধান

6

রবিবার ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পার

7

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন

8

ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে আকিজ রিসোর্স: কনভেনশনাল থেকে স্ম

9

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ৬০,৮০২ টন গম

10

শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব কেন বাতিল হলো, ব্যা

11

ক্ষমতায় এলে ভারত-প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হবে সম্মানের ভিত্ত

12

রাজধানীতে আন্দোলনে তীব্র যানজট, নাগরিকদের কাছে ডিএমপির দুঃখ

13

নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে : শ্রম ও কর্মসংস্থা

14

বাংলাদেশ-পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতার নতুন অধ্যায়: নবম জেইস

15

বাংলাদেশ-চায়না ক্লাবে অনুষ্ঠিত হলো আধুনিক ‘দেবদাস’ এর মহরত

16

অতীতের তামাশা নির্বাচন ভুলে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান প্রধান

17

ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট নিবন্ধন

18

নভেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৫ শতাংশের বেশি

19

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

20