ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

শুধু সচেতন হওয়াই নয়, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: মির্জা ফখরুল

ওশান নিউজ প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন শুধু সচেতন হলে চলবে না, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 

আজ ২২ ডিসেম্বর সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতাবিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, সংবাদপত্রের ওপর হামলা গণতন্ত্র ও জুলাই বিপ্লবের ওপর আঘাত। এখন শুধু সচেতন হলে চলবে না, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি। 

সারাজীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আজ যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনো দিন দেখিনি। মির্জা ফখরুল বলেন, আজ ডেইলি স্টার বা প্রথম আলো নয়, আজ গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। 

আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তার ওপরে আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের ওপরে আঘাত এসেছে। জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজ সেই জায়গায় আঘাত এসেছে।  

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠন নয়, সব গণতান্ত্রিককামী মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই, তাদের এখন শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ–সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগে ঐতিহাসিক চুক্তি স্বাক

1

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত করল বাংল

2

শাহজালালে ই-গেট খুলে দেওয়া হয়েছে সমস্যা দ্রুত মেটানো হবে : স

3

ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট নিবন্ধন

4

বাংলাদেশের ভবিষ্যৎ কৃষকের হাতে কৃষি উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বিএ

5

বিমানবন্দর কার্গোতে আগুন, হার্ডওয়্যারের ক্ষতি ৩৫ কোটি টাকা

6

হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল হবে ৭ জানুয়ারির মধ্যে: আইজি

7

শাহজালালে ভুটানের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত

8

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, নেতাকর্

9

বিজয়ের মাসে ঢাকা-১৩-এ এনসিপির ব্যতিক্রমী বিজয় রিকশা র‍্যালি

10

সিলেটে বর্ণিল আয়োজনে উদযাপিত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্ত

11

নতুন নীতিমালায় ইন্টারনেটের দাম বাড়বে ২০ শতাংশ

12

৬ ডিসেম্বর: তারেক রহমানের চোখে অবিস্মরণীয় গণতন্ত্র দিবস

13

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে ফের তলব, নিরাপত্তা ও উসকানিমূলক বক

14

জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ ঐকমত্য কমিশনের বিরুদ্ধে: মির্জা

15

বিদ্যালয়ে পাঠদানে বিঘ্ন ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রাথম

16

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিন

17

প্রাণীকে সুস্থ রাখলেই মানুষ নিরাপদ সমাজ গড়ে উঠবে : প্রাণিসম্

18

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনের পক্ষে মনোনয়নপত

19

আগামী নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত:

20