ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানের প্রতিচ্ছবিকেই টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ওশান নিউজ প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে এর প্রতিচ্ছবি ও নেতৃত্বকে লক্ষ্য করে হত্যার চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় ওসমান হাদির ওপর হামলা করা হয়েছে।  

এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। আজ ১৪ ডিসেম্বর রোববার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন এনসিপির আহ্বায়ক। 

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের প্রতিটি লড়াইয়ে বুদ্ধিজীবীদের একটি শ্রেণি নিজে যেমন পক্ষে ছিল আবার অপর শ্রেণি বিপক্ষে ছিল। এই আওয়ামী লীগের সময়েও আওয়ামীপন্থি কিছু বুদ্ধিজীবী, তারা বিভিন্ন নামে আওয়ামী লীগের মতাদর্শ উৎপাদন করে গিয়েছে এবং ফ্যাসিবাদের পক্ষে সম্মতি তৈরি করেছে। 

আমরা ৫ আগস্টের পরেও এই সময়েও সেটি দেখতে পাচ্ছি। বুদ্ধিজীবীর নাম করে ৫ আগস্টের বিরুদ্ধে জুলাইয়ের বিপক্ষে এবং গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করে যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর দোষারোপের রাজনীতি চলছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান এনসিপির আহ্বায়ক।  তিনি বলেন, কিন্তু আমরা মনে করি জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা সবসময় ছিলেন, তারা আছেন, তারা কথা বলবেন এবং দেশের যে চিন্তার স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা সেই স্বাধীনতার লড়াই ছাড়া আমাদের রাজনৈতিক স্বাধীনতা অপূর্ণ। 

আমরা বুদ্ধিজীবী দিবসে সেই সূর্য সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা ধারণ করতে চাই তাদের আকাঙ্ক্ষা, আমরা চাই এই সময়ের রাজনীতিবিদ, বুদ্ধিজীবীরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ৭১, ২৪ এবং ৪৭ এর আমাদের যে ঐতিহাসিক লড়াই ছিল সেই লড়াইকে ধারণ করে বাংলাদেশকে একটা আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো।

জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের আস্থা এখনও তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে, না হলে গণহত্যাকারীরা আবার ফিরে আসার সুযোগ পাবে।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

1

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১,৯৮৮ কোটি টাকা

2

৩ দফা দাবিতে মার্চ টু সচিবালয়: শহিদ মিনারে হাজার হাজার শিক্ষ

3

জুলাই সনদ অমান্য করলে দায় সরকারের: ড. খন্দকার মোশাররফ

4

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকারে সরকারের পূর্ণ প্রস্তু

5

চিকিৎসক সংকট কাটাতে ৪৮তম বিশেষ বিসিএস সুপারিশপ্রাপ্তদের পদায়

6

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের জরুর

7

রেলওয়ের স্থবিরতা কাটাতে কাঠামোগত সংস্কারের দাবি জোরদার

8

তেজগাঁও কলেজে সহপাঠীর হত্যার প্রতিবাদে ফার্মগেটে শিক্ষার্থী

9

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধাঞ্জ

10

রাজনৈতিক বিভাজন নয়, ঐক্যের বাংলাদেশ গড়বে জামায়াত: মুজিবুর রহ

11

চট্টগ্রামের গার্মেন্টসে দাউদাউ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভি

12

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত

13

অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি বেগম খালেদা জিয়া: ড. আব্দু

14

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেখ হাসিনা

15

লাইভে আর্তচিৎকার, স্বামীর নির্যাতনের শিকার সানজিদা রিন্টু বল

16

৩ জানুয়ারি মানিক মিয়া অ্যাভিনিউতে জামায়াতের মহাসমাবেশ, লক্ষ্

17

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগসুত্রের অভিযোগে রাজশাহীতে দুইজন আটক

18

১ কোটি ৭০ লাখ শিশুকে নিরাপদ রাখলো টাইফয়েড টিকা

19

উদ্বোধনী অনুষ্ঠানের কারণে বিপিএলের প্রথম দিনের ম্যাচের সময় প

20