ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

ওশান নিউজ প্রতিবেদক : রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাইফ মামুন (৫০) নামে একজন নিহত হয়েছেন। 

আজ সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলিবিদ্ধ ব্যক্তির খালাতো ভাই হাফিজ বলেন, আমার ভাই তারিক সাইফ মামুন একজন সাধারণ মানুষ। কি কারণে তাকে কে হত্যা করা হলো আমি জামি না। 

তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। কারা তাকে হত্যা করেছে, কী কারণে করেছে আমার জানা নেই।     

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ বলেন, আনুমানিক বেলা ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গুলির ঘটনা ঘটে। 

শব্দ শুনে হাসপাতালের মেইন গেটের সামনের এসে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা। 

সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। 

সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। কে বা কারা তাকে গুলি করেছে সেটি বলতে পারছি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। 

বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালি সফর সম্পন্ন করে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

1

জাতীয় প্রেস ক্লাবে নতুন রাজনৈতিক দল ‘অপরাজেয় বাংলা’র যাত্রা

2

পরীমণি–নিরবের গোলাপ : আগ্রহ বাড়লেও শুটিং অনিশ্চয়তায়

3

নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী

4

তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সা

5

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ১৬ অক্টোবর,শিক্ষার্থীরা প্রস্তুত

6

জাতিসংঘের মানবাধিকার প্রধান হুমা খানের সঙ্গে জামায়াত আমিরের

7

শিক্ষার্থীদের এআই উদ্ভাবনে ঝলক: গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’

8

ভিভো এক্স৩০০ প্রো: জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট

9

ডিএমপি কমিশনারের ভিডিও বিকৃত করে বিভ্রান্তিকর রিল, সতর্ক থাক

10

কোরিয়াগামী ২১ হাজার ভুক্তভোগীর ইপিএস সংস্কারসহ ৮ দফা দাবি

11

জলবায়ু চ্যালেঞ্জকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে সক্ষম বাংলাদেশ

12

শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

13

আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে থমথমে সায়

14

রাজনৈতিক বিভাজন নয়, ঐক্যের বাংলাদেশ গড়বে জামায়াত: মুজিবুর রহ

15

ওসমান হাদির পরিবারে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোচ্চ চিকিৎ

16

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মর্মান

17

গভীর রাতে সিলেটে ভূমিকম্প: রিখটার স্কেলে মাত্রা ৩.৫

18

ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢামেকে পুলিশ ও সেনার কড়া নিরাপত্তা

19

হাদি হত্যার দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে ঢাকায় খেলাফত

20