ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য: শামসুজ্জামান দুদু

ওশান নিউজ প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। এই মানুষটিকে অনুসরণ করলে গণতন্ত্রকে অনুসরণ করা হয়, স্বাধীনতাকে অনুসরণ করা হয়। 

তাই বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য দেশনেত্রীর সুস্থতা জরুরি। আসুন সবাই তার জন্য দোয়া করি। আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরাচার থেকে তিনি বাংলাদেশকে মুক্ত করেছিলেন। 

মানুষের ভালোবাসা নিয়ে তিনি তিনবার ক্ষমতায় এসেছেন। অথচ সেই মানুষটাই আজ হাসপাতালে জীবনমৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তবে ডাক্তাররা বলছেন, তিনি আগের থেকে এখন কিছুটা ভালো আছেন। 

সবাইকে আহ্বান জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমাদের জীবন-মৃত্যু আল্লাহর হাতে। তিনিই আমাদের রক্ষা করতে পারেন, সুস্থতা দিতে পারেন। আসুন, আমরা সবাই আল্লাহর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করি। মহান আল্লাহতায়ালা যেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেন।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বেগম খালেদা জিয়া আমাদের বাঁচতে শিখিয়েছেন। আমি ছাত্রজীবন থেকে ছাত্রদলের মধ্য দিয়ে রাজনীতি করে আজ যে জায়গায় এসেছি, এই দেশে আমার সবকিছুই তার হাত ধরে। 

এই মানুষটি গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন। তিনি কখনো প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি বা কার্যক্রমে ছিলেন না। তিনি কুৎসা পছন্দ করতেন না, নিজেও করতেন না। তিনি কখনো বিদ্বেষী ছিলেন না।  

তিনি বলেন, এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে তিনি ক্ষমতার বাইরে থেকেও, আবার ক্ষমতায় থেকেও কাজ করেছেন সেগুলো ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ যেন তার সুস্থতা নিশ্চিত করেন।

আয়োজক সংগঠনের সভাপতি সালাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লাইন মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ চত্বর রণক্ষেত্র: জুলাই যোদ্ধা ও পুলিশের সংঘর্ষে ধাওয়া-প

1

নির্বাচন পর্যবেক্ষণে ইসির অনুমোদন পেল দেশীয় ৬৬ সংস্থা

2

জমকালো আয়োজনে ঢাকায় শুরু ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর

3

প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

বন্ধ কলকারখানা চালু করার উদ্যোগ নিয়েছি : শিল্প উপদেষ্টা

6

সালমান শাহ হত্যা মামলায় দ্রুত বিচার ও আসামি গ্রেপ্তারের দাবি

7

শাহজালালে ভুটানের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত

8

তরুণ প্রজন্ম ভিনদেশিদের দাদাগিরি মেনে নেবে না: মুজিবুর রহমান

9

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

10

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস

11

সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনু

12

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতিতে সরকার

13

নরসিংদীতে বিএনপির ৭৫ নেতাকর্মী জামায়েতে যোগদান

14

পৃথিবীর জন্য উদাহরণ স্থাপন করেছে জুলাই সনদ: প্রধান উপদেষ্টা

15

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন

16

আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার রাজশাহী মহানগর ব

17

মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ কার্গো বিমান দুর্ঘটনা, আগুনে পুড়

18

চলচ্চিত্রে সরকারি অনুদান নীতিমালায় আসছে সংশোধন: তথ্য ও সম্প্

19

মৎস্যসম্পদ রক্ষায় যৌথ উদ্যোগে কাজ করবে নৌপরিবহন ও প্রাণিসম্প

20