ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

ওশান নিউজ প্রতিবেদক : নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

আজ  ২৩ নভেম্বর রোববার সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি তার স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। 

আমাদের এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা।যে সহযোগিতা আমরা সবসময় পেয়ে আসছি- সাধারণ মানুষের সেই সমর্থনেই এনসিপি এতদূর আসতে পেরেছে। মানুষের আস্থা ও ভরসাতেই এনসিপি সামনে এগিয়ে যাবে। 

উদ্বেগ জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, নির্বাচনের জন্য যেই লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, সেই ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড আমরা দেখতে পাচ্ছি না। আমরা অনেক আগেই এ বিষয়ে বলেছি। 

বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে জবরদখল, প্রশাসনের অপব্যবহার, টাকার প্রভাব, কালো টাকার ছড়াছড়ি, মাসল পাওয়ারের ব্যবহার- এসব আমরা বহু বছর ধরে দেখে ও শুনে আসছি। ফ্যাসিবাদী সময়ে তো মানুষ ভোট দিতেও পারেনি। 

ফলে এবারের নির্বাচন গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে- এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করি অনেক তরুণ, স্বপ্নবাজ ও দেশপ্রেমী মানুষ সংসদে আসবেন। 

তিনি বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনকে যে দৃঢ় অবস্থানে থাকা প্রয়োজন, সেটি আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে প্রশাসন দখলের কথা বলছে- কীভাবে প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখতে হবে তা ঘোষণা করছে।

তিনি আরও বলেন, যে প্রক্রিয়াকে কেন্দ্র করে ‘জুলাই সনদ’ নিয়ে দরকষাকষি চলছে, তার ফলে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। যারা একসময় বন্ধু ছিল, তারাই এখন চক্রান্ত করছে। তারা এই নির্বাচনকে ভাগাভাগির, সাজানো বা সমঝোতার নির্বাচনে রূপ দেওয়ার পরিকল্পনা করছে। এ ধরনের নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশনের গভীর শোক

1

জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিযু

2

বিএনপি ক্ষমতায় এলে নারী নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চি

3

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১,৯৮৮ কোটি টাকা

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা হস্তান্তর করলেন এস জয়শঙ্

6

খুলনায় প্রকাশ্যে গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব শিকদার, অবস্থ

7

৫৪ পতাকা হাতে প্যারাট্রুপার আকাশে, বাংলাদেশ গড়ল বিশ্ব রেকর্ড

8

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

9

বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তি: বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিই

10

সংখ্যালঘুদের সাংস্কৃতিক বিকাশে পৃথক একাডেমি প্রতিষ্ঠা করবে ব

11

এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় কার্যকরের দাবি নাহিদ

12

নারী ও কিশোরের সুরক্ষায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপ

13

৩ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ জ্বালানি সম্মেলন শুরু ৬ ডিসেম্বর

14

টিএফআই সেলে গুম: সাবেক প্রধানমন্ত্রীসহ ১৭ জনের বিরুদ্ধে অভিয

15

বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগের নতুন সূচনা: সিইপিএ চুক্তি চূড়ান্

16

আজ রাতেই জ্বলজ্বল করবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন

17

রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

18

সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

19

হাবিব ওয়াহিদ উদ্বোধন করলেন খিলগাঁওয়ে মাইক্লোর নতুন শোরুম

20