ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে অপবাদ থেকে মুক্তি চাই, আইনের শাসন দেখান: সিইসি নাসির উদ্দিন

ওশান নিউজ প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

তিনি বলেছেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে আমাদের ওপর যে অপবাদ দেওয়া হচ্ছে, তা থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই যে একটি সঠিক ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারি। আর এটি সম্ভব কেবল আইনের শাসনের কঠোর প্রয়োগের মাধ্যমে। 

আজ ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিং অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।

সভার শুরুতে সিইসি সম্প্রতি প্রয়াত ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার এবং মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নাসির উদ্দিন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আইনের শাসন কাকে বলে আমরা তা দেখিয়ে দিতে চাই। আইনের শাসন মানে আইন হবে অন্ধ। ‘ল’ (Law) সবার জন্য সমানভাবে প্রয়োগ করবেন। আপনাদের ওপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। এই ক্রান্তিলগ্নে আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকব।

বিগত নির্বাচনগুলো নিয়ে সমালোচনার কথা উল্লেখ করে সিইসি বলেন, সামষ্টিকভাবে আমাদের ওপর দোষারোপ করা হচ্ছে। বলা হচ্ছে, আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি বা ম্যানেজড ইলেকশন করছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। 

মাঠ পর্যায়ে আপনারা যারা সরকারকে সচল রাখেন, সিস্টেমটাকে ধরে রাখার দায়িত্ব আপনাদের। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহস জুগিয়ে নাসির উদ্দিন বলেন, আপনারা বুক ফুলিয়ে যখন আমাকে সাহস দেবেন, আমিও তখন সাহসী হব। আপনাদের অঙ্গীকার আমাকে সাহসী করে তোলে। 

আপনারা যখনই আইনের প্রতিষ্ঠার জন্য সাহসী পদক্ষেপ নেবেন, বিধি-বিধানের আলোকে কাজ করবেন ইনশাআল্লাহ নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে। তিনি বলেন, আমাকে খুশি করার দরকার নেই। 

আপনারা আপনাদের অধীনস্থদের আইনের মাধ্যমে পরিচালনা করবেন। সিস্টেম যাতে ঠিকমতো ডেলিভারি দিতে পারে, সেই ব্যবস্থা আপনাদেরই করতে হবে। কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটজনক : ব্যক্তিগত চিকিৎস

1

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান: নিহতের সংখ্যা বেড়ে ২০

2

ইসলামী ছাত্রশিবির এখন ছাত্রসমাজের অভিভাবক : জামায়াতের আমির

3

রাজধানীতে ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ, চলছে ব্যাপক প্রস্ত

4

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

5

জাতি চিরকাল স্মরণ করবে খালেদা জিয়ার অবদান: প্রধান উপদেষ্টা

6

দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন, কী বলবে বিএনপি?

7

সুপ্রিম কোর্টে ২১ স্থায়ী বিচারপতির শপথ পাঠ করালেন প্রধান বিচ

8

কোয়েস্ট বিডিসি দুর্নীতি: রিয়াজ-শিবলীকে আজীবন নিষিদ্ধ, জরিমান

9

স্বাস্থ্যসেবা ছাড়া নারীর ক্ষমতায়ন অসম্পূর্ণ: পরিবেশ উপদেষ্ট

10

ডাকসু ভিপির ঘোষণা: শাহবাগ মোড় এখন শহীদ ওসমান হাদি চত্বর

11

এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় কার্যকরের দাবি নাহিদ

12

তারেক রহমান এখনও ভোটার নন, তবে আবেদন সাপেক্ষে ভোট দিতে পারবে

13

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জামায়াতে

14

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

15

রাজশাহীতে ডিবির অভিযানে ৫ জুয়াড়ি আটক, উদ্ধার জুয়ার সরঞ্জামাদ

16

আলোকিত সমাজের অভিযাত্রায় একাত্তর ও চব্বিশের তরুণরা : শারমীন

17

এই সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন

18

মানবকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেন্টারকে কৃতজ্ঞতা

19

মানুষকে ধোঁকা নয়, মানবিক বাংলাদেশ গড়াই লক্ষ্য: ড. আব্দুল ম

20