ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

সংবর্ধনা অনুষ্ঠানে শুধু তারেক রহমানই বক্তব্য রাখবেন

ওশান নিউজ প্রতিবেদক : তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজে ছাড়া আর কেউ বক্তব্য রাখবেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।আজ ২৪ ডিসেম্বর বুধবার গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না, যা জনদুর্ভোগের সৃষ্টি করে। তিনি এরইমধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত হতে নিষেধ করেছেন। বাংলাদেশে আমরা তার নির্দেশনা পালনের শত চেষ্টা করে হয়ত শতভাগ পারিনি। 

তিনি বলেন, তারেক রহমান বিমানবন্দরে থেকে সরাসরি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে যেতে চান, যেতে চান পিতা ও ভাইয়ের কবর জিয়ারত করতে। তিনি এমন একটি দিন তার স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণ করেছেন, যা টানা ৩ দিন বাংলাদেশে সরকারি ছুটির মধ্যে পড়ে।

তারেক রহমানের নির্দেশনা পালন করতে গিয়ে আমরা রাজধানীর কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যান ও মানিকমিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখিনি বলে উল্লেখ করেন সালাহউদ্দিন।তিনি বলেন, রাজধানীর একপাশে প্রশস্ত ৩৬ জুলাই মহাসড়কের সার্ভিস লেনের একপাশে আমরা স্থান নির্ধারণ করেছি।  

সেখানে শুধু দেশবাসীর প্রতি তার (তারেক রহমান) কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া ও দেশবাসীর কল্যাণ কামনা করা হবে। সেই আয়োজন তারেক রহমান ছাড়া দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

1

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

2

নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী

3

লবণ চাষিদের স্বার্থে ইজারামূল্য না বাড়ানোর সিদ্ধান্ত : ভূমি

4

শক্তিশালী জনম্যান্ডেট ছাড়া দেশ গঠনের পরিকল্পনা বাস্তবায়ন সম্

5

খাদ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের গুরুত্বপূর্ণ

6

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

7

মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুই বাসে আগুন

8

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: ৬০ ঘণ্টার মধ্যে মূল আসামি আয়েশা

9

দেশের শ্রেষ্ঠ যুব সংগঠনগুলোকে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান প্র

10

ট্রাইব্যুনাল নির্দেশনা: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের জন্য পত্

11

২৮ অক্টোবর শহীদদের ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে:

12

হাবিব ওয়াহিদ উদ্বোধন করলেন খিলগাঁওয়ে মাইক্লোর নতুন শোরুম

13

সোমবার ঢাকায় শুরু নারী কাবাডি বিশ্বকাপ

14

নির্বাচনে অংশ নেওয়া বন্ধ আওয়ামী লীগের: প্রেস সচিব

15

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ছড়িয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি

16

নীরবতাই সবচেয়ে জোরালো: নতুন লুকে গভীর বার্তা দিলেন শাকিব খান

17

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

18

বাজারে এল নতুন টেকনো ওয়াচ নিও: এআই ফিচার ও প্রাণবন্ত অ্যামোল

19

সাজিদের শেষ বিদায়ে অশ্রুসিক্ত নয়ন: হাজারো মানুষের ঢল

20