ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জজপুত্র হত্যায় বিচারকদের দেশজুড়ে কালো ব্যাজ ধারণ

ওশান নিউজ প্রতিবেদক : রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যার ঘটনায় সারা দেশের বিচারকরা কালো ব্যাজ ধারণ করে কর্মসূচি পালন করেছেন।  

আজ ১৬ নভেম্বর রোববার তারা কালো ব্যাজ ধারণ করেন। এর আগে বিচারকদের কলমবিরতি কর্মসূচি থাকলেও পরে দাবি পূরণের আশ্বাসে তার স্থগিত করা হয়। 

শনিবার ১৫ নভেম্বর রাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সারা দেশের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, দুই দফা দাবির পরিপ্রেক্ষিতে সরকারের আমন্ত্রণে বিচার বিভাগের কয়েকজন সিনিয়র কর্মকর্তাসহ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন। 

সাক্ষাতে আইন উপদেষ্টা বিচারকদের দাবি দুটির সঙ্গে একমত পোষণ করে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তারই পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত কলম বিরতি কর্মসূচি আপাতত স্থগিত করা হলো। 

এর আগে, গত ১৪ নভেম্বর এক বিবৃতিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন গত ১৩ নভেম্বর আনুমানিক বিকাল ৪টায় রাজশাহীর বিজ্ঞ মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের (জেলা জজ) বাসভবনে দুর্বৃত্তের নৃশংস ছুরিকাঘাতে তার ছেলে তাওসিফ রহমান সুমন (১৭) নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে। 

অ্যাসোসিয়েশন বর্বরোচিত এ ঘটনায় হত্যাকাণ্ডের শিকার তাওসিফ রহমান সুমনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।

বিবৃতিতে সারা দেশের বিচারকদের নিরাপত্তার বিষয়ে উৎকণ্ঠা প্রকাশের পাশাপাশি গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করার পূর্বেই বিধিবহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করার পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশন ২ দফা দাবি সরকারের কাছে পেশ করে। 

এর মধ্যে সব আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্ত করতে হবে। এ ছাড়া রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেপ্তার আসামিকে আইনবহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারি প্রদর্শনের দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিবৃতি পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উক্ত দাবি বাস্তবায়নপূর্বক বিচারকদের কর্মের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা না হলে রোববার থেকে সারা দেশের বিচারকগণ একযোগে কলমবিরতি পালন করবেন বলে ঘোষণা দেওয়া হয়। 

এই কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, পূর্বঘোষণা অনুসারে বিচারক পরিবারের নিহত সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সব বিচারক নিজ নিজ কর্মস্থলে রোববার কালো ব্যাজ ধারণ করার কর্মসূচি চলবে, এবং একই সঙ্গে নিহতের আত্মার মাগফেরাত কামনায় সব জেলা আদালতের বিচারকদের সুবিধাজনক সময়ে দোয়া মাহফিল আয়োজনের অনুরোধ করা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন এলে তসবিহ হাতে ঘুরে বেড়ানোরাই ধর্মকে ব্যবহার করে: জ

1

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা প্রকাশ করল বিএনপি

2

১৯ অক্টোবর থেকে জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক

3

হাসপাতাল থেকে ছাড়পত্র, গুলশানের বাসায় ফিরলেন খালেদা জিয়া

4

জ্বালাও-পোড়াওয়ে আ.লীগ প্রমাণ করেছে তাদের নেশা সন্ত্রাস: প্রে

5

হাবিব ওয়াহিদ উদ্বোধন করলেন খিলগাঁওয়ে মাইক্লোর নতুন শোরুম

6

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের জরুর

7

হজে নিবন্ধিত ৪৩,৩৭৪ জনের ভাগ্য: সময় বাড়বে কি না জানাবে আজ

8

মিরপুরের কালশীতে ৬তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

9

সালমান শাহর বিদায়ের মুহূর্তে মাটিতে গিরে পড়লেন আহমেদ শরীফ

10

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি: হত্যাচেষ্টার প্রত

11

জীববৈচিত্র্যের বিনিময়ে উন্নয়ন নয়, চাই ভারসাম্যপূর্ণ অগ্রগতি

12

বিএনপি–জমিয়তের নির্বাচনী সমঝোতা, ৪ আসনে প্রার্থী ছাড়

13

১৪ জানুয়ারি ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি: আন্ডার দ্য ক্যাপ প্রো

14

সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে বিএমএ ক্যাডেটদের কমিশনপ্রাপ্ত

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আরএমপি প্রশিক্ষণ

17

নারী বিদ্বেষী প্রচারণা দমনে কঠোর ব্যবস্থা প্রয়োজন : শারমীন এ

18

শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ

19

স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা, সংখ্যা কমবে: অর্থ উপদেষ্টা

20