ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিএমডিএ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ওশান নিউজ প্রতিবেদক : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অবকাঠামো উন্নয়নসহ সক্ষমতা জোরদারকরণ প্রকল্প এর আওতায় কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

২০ নভেম্বর বৃহস্পতিবার রাজশাহীতে  বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব মো. তরিকুল আলম। প্রশিক্ষণের কোর্স পরিচালক ছিলেন বিএমডিএ গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিন্নুরাইন খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ, প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম। 

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র কৃষি প্রকৌশলী শাহ সাইদুর রহমান (কৃষি সম্প্রসারণ), মো. রিয়াদাত হোসেন (কনসালটেন্ট, মেডিকেল বিশ্ববিদ্যালয়), নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিম। 

রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন রিজিয়ন ও জোনের মোট ৩০ জন কর্মকর্তা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে এসডিজি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, সেচ কার্যক্রমের আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। 

প্রশিক্ষণের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিএমডিএ পেশ ইমাম মো. রফিকুল ইসলাম।       

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত, গণতন্ত্রে ফেরার এখনই সুযোগ

1

বাণিজ্যিক আদালত স্থাপনা বাংলাদেশের অর্থনীতিকে নতুন দিগন্তে প

2

ইসি আনোয়ারুল জানালেন: শাপলা প্রতীক এনসিপিকে দেওয়া সম্ভব নয়

3

বিএনপি সরকার এলে দেশের উন্নয়ন গতি দ্বিগুণ নয়, শতগুণ : সালাহ

4

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ড. ম

5

সেনানিবাসে খালেদা জিয়া: প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত একান

6

ইসিকে সুষ্ঠু নির্বাচনের জন্য জামায়াতের ১৮ দফা দাবি

7

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা

8

এরশাদ ও শেখ হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই: রিজভী

9

রাজশাহীর তানোরে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

10

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, আলোচনায়

11

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

12

আমলারা বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছেন না: হাসনাত আব্দুল্ল

13

রানির সাজে আলোড়ন সৃষ্টি করলেন শবনম বুবলী

14

সংবাদ সম্মেলনে কাঁদলেন মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী

15

Test

16

ইয়েমেনে হুথিদের অভিযানে জাতিসংঘের ২০ কর্মী আটক

17

দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার ফিরে পাচ্ছে: আব্দুল আউয়াল মিন্টু

18

রিজার্ভে শীতল হাওয়া: ৩২.১১ বিলিয়ন ডলারে নেমে এলো বৈদেশিক মুদ

19

হাদি কোথাও হারাবে না, বাংলাদেশ তার কথা ভুলবে না : প্রধান উপদ

20