ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত, গণতন্ত্রে ফেরার এখনই সুযোগ: ইসি সানাউল্লাহ

ওশান নিউজ প্রতিবেদক :  দেশের প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 

৫ জানুয়ারি সোমবার সকালে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।  সানাউল্লাহ বলেন, জুলাই আন্দোলনের অন্যতম পটভূমি ছিল গণতন্ত্রের অনুপস্থিতি- আমরা যদি এই বিষয়টি উপলব্ধি করতে পারি, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আর এ ধরনের ঘটনা ঘটবে না। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের জন্য গণতন্ত্রের উত্তরণের পাশাপাশি প্রতিষ্ঠানের হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধার করার একটি  বড় সুযোগ। বিগত সময়ের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি বলেন, পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করে, অন্যান্য বাহিনী পুলিশকে সহায়তা করবে। 

নির্বাচনকালীন পুলিশকে কোনো অবস্থাতেই বিতর্কিত না হওয়ার পরামর্শ দেন প্রধান নির্বাচন কমিশনার। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা বজায় রেখে, কোনো পক্ষাবলম্বন না করে পূর্ণ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। 

আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, জেলা প্রশাসকের কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভিজিলেন্স ও অবজারভেশন টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আরেকটি বিশেষ মতবিনিময় সভায় যোগদান করেন।

এ সময় জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল করিম, জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।          

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার বিদেশযাত্রা না হলে দ্রুত দেশে ফিরবেন তারেক রহমা

1

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ছড়িয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি

2

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক ঐক্য গড়ার আহ্বান আজ

3

জাতীয় নাগরিক জোটের দাবি: উপদেষ্টারা নির্বাচনে প্রার্থী হতে

4

আজকের দিনে জন্মগ্রহণ করলেন জনপ্রিয় ৫ অভিনেত্রী

5

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

6

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে প্রধান উপদেষ্টার

7

বড়দিন উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করলেন জয়া আহসান

8

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের জরুর

9

টিএফআই সেল গুম‑নির্যাতন মামলায় ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট

10

৪৭ জেলা ও ১৬২ উপজেলায় কর্মকর্তাদের বদলি: নির্বাচনী প্রস্তুতি

11

ভোজ্যতেলের দাম বাড়ানো বেআইনি, সরকারের অনুমোদন ছিল না: বাণিজ্

12

বাংলাদেশে প্রথম আলু উৎসব: কোল্ড স্টোরেজে আলু রাখার আহ্বান

13

ভোটার তালিকা হালনাগাদে ঠিকানা পরিবর্তনের শেষ তারিখ ১০ নভেম্ব

14

উদ্বোধনী অনুষ্ঠানের কারণে বিপিএলের প্রথম দিনের ম্যাচের সময় প

15

ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা ও অগ্নিসংযোগ

16

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটবে: মীর স্ন

17

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জ

18

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20