ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বহুল আলোচিত অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। 

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের ইনজুরির কারণে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।  

এছাড়া শেফিল্ড শিল্ডে দুর্দান্ত ফর্মে থাকা দুই নতুন মুখ জেক ওয়েদারল্ড এবং ব্রেন্ডন ডগেট প্রথম টেস্টের জন্য দলে সুযোগ পেয়েছেন।  

হাঁটুর ইনজুরির কারণে কামিন্স পার্থ টেস্টে খেলতে পারবেন না, যা জানা গিয়েছিল আগেই। তার অনুপস্থিতিতে স্মিথের ওপরই নেতৃত্বের ভার দেয়া হয়েছে। 

দলের নতুন মুখ ৩১ বছর বয়সী জেক ওয়েদারল্ড চলতি শেফিল্ড শিল্ডে শেষ ছয় ইনিংসে ৪১.৩৩ গড়ে তিনটি ফিফটি করেছেন এবং গত মৌসুমেও তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ ও স্যাম কনস্টাসের মতো খেলোয়াড়েরা। 

দলে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টার দুজনই থাকলেও, তাদের একাদশে সুযোগ পাওয়া নির্ভর করবে মাঠের অবস্থা ও ফিটনেসের ওপর।

বোলিং আক্রমণে থাকছেন জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন। ব্রেন্ডন ডগেট ও শন অ্যাবট রিজার্ভ হিসেবে থাকবেন।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেনএই দলটি আমাদের ভালো ভারসাম্য এনে দিয়েছে এবং নির্বাচিত ১৪ জন শেফিল্ড শিল্ডের পরবর্তী রাউন্ডে খেলবে, তাই আমরা প্রথম টেস্ট শুরুর আগেই তথ্য সংগ্রহ চালিয়ে যাব।

অস্ট্রেলিয়া স্কোয়াড প্রথম অ্যাশেজ টেস্ট : স্টিভেন স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, মারনাস লাবুশেন, ট্রাভিস হেড, জেক ওয়েদারাল্ড, ক্যামেরন গ্রিন, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), জশ ইংলিস (উইকেটকিপার), জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, নাথান লায়ন, ব্রেন্ডন ডগেট ও শন অ্যাবট।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের পেশাগত ও সামাজিক কল্যাণ নিশ্চিত করবে সরকার : তথ্

1

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ জানিয়েছে ভুটান: মি

2

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

3

প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক: যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্ব

4

পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ড. আনিসুজ্জাম

5

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা

6

বিকেএসপির ৩৯ বছরের গৌরব: ৫০ কিংবদন্তি খেলোয়াড়কে সম্মাননা প্র

7

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর ফুলেল শ

8

রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে আইডিইবি’র ৫৫ বছর পূর্তি ও গণপ্রকৌশ

9

ভি৬০ লাইট: এক ফ্রেমে ঋতুর চার রঙ

10

সৌদি আরবের বিনিয়োগ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

11

গোলাপ ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করলেন শাশুড়ি

12

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের জরুর

13

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধা

14

নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক

15

জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ ঐকমত্য কমিশনের বিরুদ্ধে: মির্জা

16

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেবা সাময়িক বন্ধ

17

ঢাকায় আসছেন জার্মানির উপমন্ত্রী জোহান সাথফ

18

প্রতারণা ও মারধরের মামলায় তুরিন আফরোজ গ্রেপ্তার

19

ওশান ব্লু প্রোপার্টির এমডি নূরানী খাতুনের পিতা দরবেশ শেখ আর

20