ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেবা সাময়িক বন্ধ

ওশান নিউজ প্রতিবেদক : নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার ২০ ডিসেম্বর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের (এএইচসিআই) সামনে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার পরিপ্রেক্ষিতে আজ ২১ ডিসেম্বর রোববার  থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইভিএসি চট্টগ্রামের মাধ্যমে ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত থাকবে।  

এতে আরও বলা হয়, সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন একদল মানুষ। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং কয়েকজনকে আটক করে।  ঘটনার পর থেকেই ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে সঙ্গে নিয়ে ভূতের সাজে হাজির শাবনূর, মুগ্ধ ভক্তরা

1

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

2

যুক্তরাষ্ট্রের মেরিন ও বাংলাদেশ সেনা যৌথ ফিটনেস কার্যক্রমে অ

3

পদত্যাগ করে নির্বাচনের ময়দানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জ

4

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

5

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১০.৭ ডিগ্রি: শীতে বিপর্যস্ত উত্তরে

6

টিএফআই সেল গুম‑নির্যাতন মামলায় ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট

7

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১,৯৮৮ কোটি টাকা

8

চব্বিশের জুলাই আন্দোলনের প্রতিটি শহীদের ঘটনা আলোকপাত করা হবে

9

সালমান শাহর মৃত্যু: মায়ের রিভিশন আবেদনের রায় আসছে ২০ অক্টোবর

10

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ছাড়া শান্তি সম্ভব নয় : সুপ

11

জমকালো আয়োজনে ঢাকায় শুরু ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর

12

খসড়া আদেশে অস্পষ্টতা, জুলাই সনদের বাস্তবায়ন ঝুঁকিতে: ইসলামী

13

ইনকিলাব মঞ্চের ওসমান হাদির জন্য সবাইকে দোয়া করতে বললেন : স্ব

14

বাংলাদেশের নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইইউ: রাষ্ট্রদ

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

থাইল্যান্ডে হঠাৎ রাস্তার মাঝে তৈরি হলো ১৬০ ফুট গভীর গর্ত ঝুঁ

17

নারীর নেতৃত্বে নতুন অধ্যায়: জাপানে প্রধানমন্ত্রী হলেন সানায়ে

18

নবায়নযোগ্য জ্বালানির উৎস বাড়াতে জোর দিচ্ছে সরকার: বিদ্যুৎ উপ

19

ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : শ

20