ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বের শীর্ষ সংগঠনের মধ্যে একটি ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলার আজ বাফুফে ভবনে সৌজন্য সফর করেন। দুই পক্ষ একসঙ্গে ভবিষ্যতে কাজ করার আশা ব্যক্ত করেছে। 

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, আমরা এখানে এসেছি, বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে স্পনসর করার সুযোগগুলো খতিয়ে দেখতে এটাই বড় খবর। আজকের আলোচনা ছিল প্রাথমিক। 

বাংলাদেশ বর্তমানে নির্বাচন নিয়ে খানিকটা সংকটকালীন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এ সংকটের কথা বললেও আশার বাণী শুনিয়েছেন মিলার, একই সঙ্গে আমাদের এই দেশের ইতিবাচক দিকগুলোর কথাও বলতে হবে কীভাবে তরুণরা নিজেদের জন্য ক্যারিয়ার গড়ে তুলতে পারে, দেশ কীভাবে উন্নত ও এগিয়ে যেতে পারে, এবং কীভাবে বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের ক্রীড়া দলগুলোর পেছনে এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ সমর্থন গড়ে তুলতে পারে।

ফুটবল দেশের জনপ্রিয় খেলা। ফুটবল ফেডারেশন শীর্ষ ফেডারেশনের একটি। ফুটবল ও ফেডারেশন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, বাফুফের জন্য আমাদের কাছে রেডিমেড কোনো সমাধান নেই। 

তবে আমরা আলোচনা ও সম্পৃক্ততায় আনন্দিত এবং কীভাবে বাস্তব পরিবর্তন আনা যায় সে বিষয়ে আলোচনা করার জন্য আমাদের নিজ নিজ ফেডারেশনগুলোর সঙ্গে বাফুফেকে যুক্ত করে দিতে প্রস্তুত। বিশ্ব ফুটবলে পাওয়ার হাউস ইউরোপ। 

সেই ইউরোপের ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগমন অবশ্যই ইতিবাচক বিষয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমাদের এক্সিকিউটিভ কমিটির সাথে, বিশেষ করে আমাদের মহিলা টিম ম্যানেজার এবং মহিলা রেফারিদের সাথে আমাদের মতবিনিময় বৈঠক হলো আমাদের অনারেবল হেড অফ ডেলিগেশন অফ ইউরোপীয় ইউনিয়ন মিস্টার মিলারের সাথে। 

আজকে মূলত আমরা একটা মতবিনিময় সভা করলাম আইডিয়াস এক্সচেঞ্জ। (উভয় পক্ষের) অ্যাম্বিশন একই জায়গায় টু হেল্প ডেভেলপ বাংলাদেশ অ্যান্ড হেল্প ডেভেলপ বাংলাদেশ’স ফুটবল।

ইউরোপীয় ইউনিয়ন লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক কাজ করে। বাংলাদেশে নারী ফুটবল দল অত্যন্ত অগ্রসর। আজ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে নারী রেফারি সালমা সৌজন্য বিনিময় করেন। 

জেন্ডার সমতা ও সামাজিক কাজ সম্পর্কে তাবিথ বলেন, ইউরোপীয় ইউনিয়ন কিন্তু অনেক সামাজিক জায়গায় উনারা উন্নয়নমূলক কাজ করছেসোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেফটি প্রোগ্রাম, ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এখন উনারা মনে করতেছে স্পোর্টসে আসার একটা নতুন একটা অ্যাঙ্গেলে বাংলাদেশকে উন্নয়নমূলক জায়গায় নিয়ে যেতে পারেন। 

উনাদের ভালো লেগেছে যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা স্ট্রাকচার্ড ভিশন আছে, একটা গোয়িং ফরোয়ার্ড প্ল্যান আছে এবং কিছু কিছু সাকসেস স্টোরিও আছে। 

এই সবগুলা কিন্তু হেল্প করে ইউরোপীয় ইউনিয়নে আল্টিমেটলি যারা ডিসিশন মেকার তাদের কনভিন্স করার জন্য এবং তাদের সহজ করে বুঝানোর জন্য। তারা বিশ্বাস করে যে স্পোর্টসে একটা অবদান রাখলে স্পোর্টসের মাধ্যমেই গ্রেটার বাংলাদেশের একটা গুডউইল উনারাও তৈরি করতে পারবে বিটুইন দ্য টু অর্গানাইজেশনস।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরের কালশীতে ৬তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

1

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর নতুন এজলাস উদ্বোধন

2

ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এনসিপি

3

খসড়া আদেশে অস্পষ্টতা, জুলাই সনদের বাস্তবায়ন ঝুঁকিতে: ইসলামী

4

৩ জানুয়ারি মানিক মিয়া অ্যাভিনিউতে জামায়াতের মহাসমাবেশ, লক্ষ্

5

ভিভো বাংলাদেশ উদযাপন করলো অষ্টম বার্ষিকী, দেশজুড়ে জমজমাট ক্য

6

জুলাই সনদ’ বাস্তবায়ন আদেশের খসড়া এখনো হাতে পায়নি এনসিপি: আখত

7

শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

8

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ড. খন্দকার মো

9

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

10

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকায় অচল কর্মসূচি: ইসলামী

11

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আইএফএডি প্র

12

নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নেই, সহযোগিতায় প্রস্তুত সরকার:

13

সংসদ চত্বর রণক্ষেত্র: জুলাই যোদ্ধা ও পুলিশের সংঘর্ষে ধাওয়া-প

14

খুলনায় প্রকাশ্যে গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব শিকদার, অবস্থ

15

মানবিক বাংলাদেশ গড়তে কোরআনের নির্দেশনা ছাড়া কোনো বিকল্প নেই:

16

দুর্নীতি রোধে রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে বড় শক্তি: অর্থ উপদে

17

সিলেটে বর্ণিল আয়োজনে উদযাপিত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্ত

18

জাতিসংঘের বাজেট হ্রাসে পাঁচ মিশন থেকে ১,৩১৩ বাংলাদেশি শান্তি

19

দিল্লির লাল কেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণ, দেশজুড়ে তৎপর নিরাপত

20