ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

আইপিএল নিলামের পর ১০ ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক : দুই মাসেরও বেশি সময় ধরে চলবে আইপিএলের ১৯তম আসর। আগামী বছরের ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সম্ভাব্য সূচি। ১০টি ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যে তাদের দল চূড়ান্ত করে ফেলেছে। 

গতকাল মঙ্গলবার আবুধাবিতে ৩৬৯ ক্রিকেটারের মধ্যে থেকে ৭৭ জন দল পেয়েছেন। পূর্ণাঙ্গ হয়েছে প্রতি দলের ২৫ জনের কোটা।  সবচেয়ে বেশি ১৩ জন খেলোয়াড় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। 

তাদের দলেই নিলামের শীর্ষ দুই দামী খেলোয়াড় ক্যামেরন গ্রিন ও মাথিশা পাথিরানা। একমাত্র বাংলাদেশি হিসেবে এই দলে মুস্তাফিজুর রহমান। ১০ দল তাদের ক্রিকেটারদের নিয়ে এবার কৌশল সাজাতে ব্যস্ত থাকবে। 

এক নজরে দেখে নেওয়া যাক আগামী আইপিএলে ২৫০ ক্রিকেটারের কে কোন দলে- কলকাতা নাইট রাইডার্স : ধরে রাখা ক্রিকেটার- আজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকুল রায়, হার্ষিত রানা, মানীশ পাণ্ডে, রমনদীপ সিং, রিংকু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী।

নিলাম থেকে পাওয়া: ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্র, আকাশ দীপ, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, তেজস্বী সিং দাহিয়া, কার্তিক ত্যাগী, রাহুল ত্রিপাঠী, প্রশান্ত সোলাঙ্কি, সার্থক রঞ্জন ও দক্ষ কামরা।  

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ধরে রাখা ক্রিকেটার- রজত পতিদার (অধিনায়ক, ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কাল, টিম ডেভিড, জিতেশ শর্মা, ক্রুণাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, সুযাশ শর্মা, যশ দয়াল, রসিখ সালাম, অভিনন্দন সিং, স্বপ্নিল সিং, জ্যাকব বেথেল ও নুয়ান থুশারা।

নিলাম থেকে পাওয়া: ভেংকটেশ আইয়ার, মঙ্গেশ যাদব, জ্যাকব ডাফি, জর্ডান কক্স, কনিষ্কা চৌহান, বিহান মালহোত্রা, ভিকি ওসতোয়াল, সাত্বিক দেশওয়াল। চেন্নাই সুপার কিংস : ধরে রাখা ক্রিকেটার- মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, আয়ুষ মাত্রে, সাঞ্জু স্যামসন (নিলামের আগে ট্রেডে নেওয়া), শিবম দুবে, ডেভাল্ড ব্রেভিস, নুর আহমেদ, অংশুল কম্বোজ, নাথান এলিস, খলিল আহমেদ, উর্বিল প্যাটেল, গুরজপনীত সিং, মুকেশ চৌধরী, রামকৃষ্ণ ঘোষ, শ্রেয়াস গোপাল ও জেমি ওভারটন।

নিলাম থেকে পাওয়া: কার্তিক শর্মা, প্রশান্ত বীর, রাহুল চাহার, আকিল হোসেন, ম্যাট হেনরি, ম্যাথু শর্ট, জ্যাক ফোকস, সরফরাজ খান, আমান খান।   

মুম্বাই ইন্ডিয়ান্স : ধরে রাখা ক্রিকেটার- হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর (নিলামের আগে ট্রেডে নেওয়া), শেরফানে রাদারফোর্ড (নিলামের আগে ট্রেডে নেওয়া), মায়াঙ্ক মারকান্ডে (নিলামের আগে ট্রেডে নেওয়া), আল্লা গজনফর, অশ্বনী কুমার, কর্বিন বশ, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ, মিচেল স্যান্টনার, নমন ধীর, রঘু শর্মা, রোহিত শর্মা, রাজ অঙ্গদ বাওয়া, রবিন মিঞ্জ, রায়ান রিকেলটন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ট্রেন্ট বোল্ট ও উইল জ্যাকস।

নিলাম থেকে পাওয়া: কুইন্টন ডি কক, অথর্ব আনকোলেকার, দানিশ মালেওয়ার, মায়াঙ্ক রাওয়াত, মোহাম্মদ ইজহার। 

সানরাইজার্স হায়দরাবাদ : ধরে রাখা ক্রিকেটার- প্যাট কামিন্স, অভিষেক শর্মা, অনিকেত বর্মা, ব্রাইডন কার্স, ইশান মালিঙ্গা, হর্ষ দুবে, হার্শাল পাটেল, আইনরিখ ক্লাসেন, ঈশান কিষান, জয়দেব উনারকাট, কামিন্দু মেন্ডিস, নিতিশ কুমার রেড্ডি, আর স্মরণ, ট্রাভিস হেড ও জিশান আনসারি।

নিলাম থেকে পাওয়া: লিয়াম লিভিংস্টোন, জ্যাক এডওয়ার্ডস, সলিল অরোরা, শিবম মাভি, অমিত কুমার, ওঙ্কার তারমালে, ক্রাইনস ফুলেতরা, প্রফুল হিঞ্জ, শিবাং কুমার, সাকিব হুসেইন।

রাজস্থান রয়্যালস : ধরে রাখা ক্রিকেটার- বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, স্যাম কারান (নিলামের আগে ট্রেডে নেওয়া), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, ডোনোভান ফেরেইরা, রবীন্দ্র জাদেজা (নিলামের আগে ট্রেডে নেওয়া), জোফরা আর্চার, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা, কেনা মাফাকা, লুয়ান দ্রে প্রিটোরিয়াস, নান্দ্রে বার্গার, শুভম দুবে ও যুদ্ধবীর চরক।

নিলাম থেকে পাওয়া: রবি বিষ্ণয়, অ্যাডাম মিলনে, রবি সিং, সুশান্ত মিশ্র, কুলদীপ সেন, আমন রাও, ব্রিজেশ শর্মা, ভিগনেশ পুতুর, যশ রাজ পুঞ্জ।   

গুজরাট টাইটান্স : ধরে রাখা ক্রিকেটার- শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, রাহুল তেওতিয়া, রশিদ খান, সাই কিশোর, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, অনুজ রাওয়াত, গুরনুর সিংহ ব্রার, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, কুমার কুশাগ্র, মানব সুথার, আরশাদ খান ও নিশান্ত সিন্ধু।

নিলাম থেকে পাওয়া: জ্যাসন হোল্ডার, টম ব্যান্টন, অশোক শর্মা, লুক উড, পৃথ্বীরাজ ইয়ারা।  

পাঞ্জাব কিংস : ধরে রাখা ক্রিকেটার- শ্রেয়াস আইয়ার, আর্শদীপ সিং, আজমতুল্লা ওমরজাই, হারনুর পান্নু, হারপ্রীত ব্রার, লকি ফার্গুসন, মার্কো জানসেন, মার্কাস স্টোয়নিস, মিচেল ওয়েন, মুশির খান, নেহাল ওয়াধেরা, প্রভসিমরান সিং, প্রিয়াংশ আর্য, পি অবিনাশ, শশাঙ্ক সিং, সূর্যাংশ শেরগে, বিষ্ণু বিনোদ, বিজয়কুমার বৈশাখ, জাভিয়ার বার্টলেট, যশ ঠাকুর ও যুজবেন্দ্র চাহাল।

নিলাম থেকে পাওয়া: বেন ডোয়ারশুইস, কুপার কনোলি, প্রাভিন দুবে, বিশাল নিশাদ। 

দিল্লি ক্যাপিটালস : ধরে রাখা ক্রিকেটার- অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, অভিষেক পোড়েল, নিতিশ রানা, করুণ নায়ার, সামির রিজ়ভি, ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার, টি নটরাজন, অজয় মণ্ডল, মাধব তিওয়ারি, ত্রিুপূর্ণ বিজয় ও দুষ্মন্ত চামিরা।

নিলাম থেকে পাওয়া: আকিব দার, পাথুম নিশাঙ্কা, কাইল জেমিসন, ডেভিড মিলার, বেন ডাকেট, লুঙ্গি এনগিডি, পৃথ্বী শ, সাহিল পারিখ। লখনউ সুপার জায়ান্টস

ধরে রাখা ক্রিকেটার- ঋশাভ পান্ত, আব্দুল সামাদ, এডেন মারক্রাম, আকাশ সিং, অর্জুন টেন্ডুলকার (নিলামের আগে ট্রেডে নেওয়া), আর্শিন কুলকার্নি, আবেশ খান, আয়ুষ বাদোনি, দিগ্বেশ রাঠী, হিম্মত সিং, এম সিদ্ধার্থ, ম্যাথু ব্রিজকে, মায়াঙ্ক যাদব, মোহাম্মদ শামি (নিলামের আগে ট্রেডে নেওয়া), মিচেল মার্শ, মহসিন খান, নিকোলাস পুরান, প্রিন্স যাদব ও শাহবাজ আহমেদ।

নিলাম থেকে পাওয়া: জশ ইংলিস, মুকুল চৌধুরী, আনরিখ নর্কিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নমন তিওয়ারি, অক্ষত রঘুবংশী।        

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরুখ খানের ৬০তম জন্মদিনে চমক মুক্তি পেল ‘কিং’ সিনেমার বহুল

1

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধাঞ্জ

2

১ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্ব

3

হাদির জানাজায় নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ৮৭০ আনসার

4

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক: ভারতের ৩ কফ সিরাপ শিশুদের জন্য

5

হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালা হবে আগামীর নির্বাচনে: জামায়াত আম

6

থাইল্যান্ডে হঠাৎ রাস্তার মাঝে তৈরি হলো ১৬০ ফুট গভীর গর্ত ঝুঁ

7

হাবিব ওয়াহিদ উদ্বোধন করলেন খিলগাঁওয়ে মাইক্লোর নতুন শোরুম

8

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

9

গুপ্ত স্বৈরাচার রুখতে এখনই ঐক্যবদ্ধ হোন : তারেক রহমান

10

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা:

11

সরকার কিনছে এক লাখ টন সেদ্ধ ও আতপ চাল, খাদ্য মজুত বাড়ানোর উ

12

জাতি চিরকাল স্মরণ করবে খালেদা জিয়ার অবদান: প্রধান উপদেষ্টা

13

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়নপত্র দা

14

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার, কার্যকর ১ নভেম্বর

15

জাতিসংঘের বাজেট হ্রাসে পাঁচ মিশন থেকে ১,৩১৩ বাংলাদেশি শান্তি

16

ভূমি সেবায় স্বচ্ছতা ও প্রযুক্তির প্রয়োগে সরকার অঙ্গীকারবদ্ধ:

17

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কা

18

মাহি ফের রূপালি পর্দায় ‘অন্তর্জামী’ শুটিং শুরু হচ্ছে যুক্তর

19

আমলারা বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছেন না: হাসনাত আব্দুল্ল

20