ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

এক ফ্রেমে বলিউড ও কোরিয়া স্কুইড গেম ফ্রন্ট ম্যানের সঙ্গে শাহরুখ-আমির

বিনোদন ডেস্ক : বিশ্বব্যাপী সাড়া জাগানো কোরিয়ান সিরিজ 'স্কুইড গেম'-এর জনপ্রিয় অভিনেতা লি বিয়ং হুনের সঙ্গে ছবি তুলেছেন বলিউড কিং শাহরুখ খান এবং আমির খান। এই ছবিতে ছিলেন বিশ্বখ্যাত ইউটিউবার মি. বিস্ট এবং আমেরিকার বাস্কেটবল কিংবদন্তী শাকেইল ও'নিল। লি বিয়ং হুন এই ছবিগুলো তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

'স্কুইড গেমএ যিনি খেলার অপারেশনাল সুপারভাইজার 'ফ্রন্ট ম্যান'-এর চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে ভীতি জাগিয়েছেন। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, এই প্রতিভাবান সকল মানুষের সঙ্গে থাকতে পেরে আনন্দিত। তার এই পোস্টে অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

একের পর এক মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। কেউ কেউ যেমন অবাক হয়েছেন এই অপ্রত্যাশিত জোট দেখে, তেমনি কেউ কেউ আবার মজা পেয়েছেন শাকেইল ও'নিলের সঙ্গে লি বিয়ং-হুনের উচ্চতার পার্থক্য দেখে। একজন অনুরাগী কমেন্ট বক্সে লেখেন, ‘শাহরুখ খান আর লি বিয়ং-হুন একসঙ্গে, এটা আমার বিনোদনের তালিকায় ছিল না। আরেকজন মজা করে লেখেন, প্রতিটা ছবিতে তার পোজ দেওয়ার ভঙ্গি একই রকম! আমি ভালোবাসি তাকে।

'স্কুইড গেম'-এ ফ্রন্ট ম্যান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন কোরিয়ান অভিনেতা লি বিয়ং-হুন। সিরিজের শুরুতে মুখোশ পরা এই চরিত্রটি ছিলেন খেলার অবিচল কর্তৃত্বের প্রতীক। তিনিই খেলা পরিচালনায় নিয়োজিত কর্মী বা খেলোয়াড় যে বা যারাই নিয়ম ভেঙেছে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতেন।

এদিকে, বলিউড বাদশা শাহরুখ খান তার পরবর্তী চলচ্চিত্র 'কিং'-এর প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করবেন কন্যা সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, সৌরভ শুক্লা, রাঘব জুয়াল এবং অভয় ভার্মার মতো তারকারা। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন নির্বাচনে কোনো জোট করবে না জামায়াত: ডা. শফিকুর রহমান

1

সোশ্যাল মিডিয়ার মিছিলের ভিডিও বাস্তব নয়: ডিএমপি কমিশনার

2

অতীতের তামাশা নির্বাচন ভুলে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান প্রধান

3

সরকারি কর্মচারীদের জন্য সুখবর: জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর নত

4

টাইফয়েড প্রতিরোধে টিকা প্রদানে শতভাগ নিশ্চয়তা দিতে হবে : স্ব

5

দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার ফিরে পাচ্ছে: আব্দুল আউয়াল মিন্টু

6

অতীতের কলঙ্ক মুছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে: ইসি

7

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, ৪৫ জন উদ্ধার

8

অস্ট্রেলিয়ার সঙ্গে এফওসি বৈঠকে ভিসা ও কর্মসংস্থানের প্রস্তাব

9

সরকারের বিশেষ সিদ্ধান্তে মুক্তি পাচ্ছেন ৩৭ যাবজ্জীবন কারাবন্

10

স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে আনসারদের ভূমিকা প্রশংসনীয়

11

বিজয় দিবসে রাজারবাগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

12

নতুন জীবনে পা রাখলেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান

13

সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে একদিনে ৫ হাজারের বেশি ফ্লাইট

14

১৫ মাসে সাংবাদিক নিপীড়নের শিকার ১,০৭৩ জন: টিআইবি

15

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আনসার-ভিডিপির সঙ্গে ইইউ প্রতিনিধি দ

16

একজন মায়ের স্বপ্নের মতো নিরাপদ বাংলাদেশ গড়তে চাই : তারেক রহম

17

এবারের নির্বাচন-গণভোট বিশাল কর্মযজ্ঞ, পুরো প্যাকেজ দেখেই ভোট

18

সংবর্ধনা অনুষ্ঠানে শুধু তারেক রহমানই বক্তব্য রাখবেন

19

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার বৈধ ঘোষণা, আপিল বিভাগে হাইকোর্ট

20