ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

মেট্রোরেল এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু

ওশান নিউজ প্রতিবেদক : রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রোরেল সেবা চালু হয়েছে।

সোমবার ২৭ অক্টোবর বেলা ১১টার দিকে এই সেবা নিরবচ্ছিন্নভাবে আবার চালু হয়।

আজ সোমবার (২৭ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।

ডিএমটিসিএল জানিয়েছে, সোমবার বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হয়েছে। 

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এর আগে রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী প্রাণ হারান। দুর্ঘটনার পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

আড়াই ঘণ্টা পর বিকেল তিনটায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল শুরু হয়। আর পৌনে সাত ঘণ্টা পর সন্ধ্যা সোয়া সাতটায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়।

ফার্মগেটের যেখানে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে, সেখানে তা আজ সকালে নতুন করে লাগানো হয়। এরপর বন্ধ অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।

ডিএমটিসিএলজানায়, আগারগাঁও থেকে শাহবাগ অংশে একাধিক দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। এতে কোনো সমস্যা পাওয়া যায়নি। তাই বেলা ১১টায় পুরোদমে মেট্রোরেল চালু করা হয়।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় আসছেন জার্মানির উপমন্ত্রী জোহান সাথফ

1

দুবাইতে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ: ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

2

বিজয় দিবস ও ১৮ বছর পূর্তি উপলক্ষে শনিআখড়ায় ফ্রি মেডিকেল ক্যা

3

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়তে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের

4

জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিযু

5

৩০ ডিসেম্বর থেকে বরিশালে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা

6

ত্রয়োদশ নির্বাচনে ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার

7

মায়ের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

8

পক্ষপাতদুষ্ট আচরণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

9

জাতীয় নির্বাচনের দিনেই জুলাই সনদে গণভোটের সম্ভাবনা: সালাহউদ্

10

বেলুন ও ফেস্টুনে উদ্বোধন: রাজশাহীতে শুরু হলো বিসিক উদ্যোক্তা

11

টিএফআই সেল গুম‑নির্যাতন মামলায় ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট

12

বংশালে পাঁচতলা ভবনের ধসে নিহত ৩, আহতদের হাসপাতালে ভর্তি

13

বিমানবন্দরে আগুনের তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম আসছে: স্বরা

14

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

15

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

16

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‍্

17

নির্বাচন কমিশনের তালিকায় নতুন প্রতীক ‘শাপলা কলি’

18

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ

19

দাহ্য পদার্থের কারণে আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে: বেবিচক চ

20