ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু

ওশান নিউজ প্রতিবেদক : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। 

আহত হয়েছেন আরও দুজন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।

তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মাঝে চার নারী ও একজন শিশু রয়েছে।

আজ বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। 

স্থানীয়রা জানান, বেপরোয়া গতির যাত্রীবাহী মারছা বাসের সাথে সংঘর্ষ লাগে নোহা মাইক্রো বাসের। সংঘর্ষে নোয়া মাইক্রো বাসটি দুমড়ে মুচড়ে যায়। 

মারছা বাসের সামনের আয়না, দরজাসহ নানা অংশে ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় সড়ক থেকে নোহাটি রাস্তার ধারে ছিটকে পড়ে। 

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটো মালুমঘাট হাইওয়ে থানায় হেফাজতে নেয়া হয়েছে। 

সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। নিহত ও আহতদের নাম-ঠিকানা জানার প্রচেষ্টা চলছে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে

1

আসছে টানা শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় ঢেকে যাবে সকাল–সন্ধ্যা

2

নোরা ফাতেহির নাচে মেহেন্দি, কণার বাংলা গান পৌঁছাল বলিউডের দর

3

রিজার্ভে শীতল হাওয়া: ৩২.১১ বিলিয়ন ডলারে নেমে এলো বৈদেশিক মুদ

4

কবি নজরুল ইসলামের পাশে সমাহিত হবেন ওসমান হাদি

5

তফসিল ঘোষণার পর ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিল ইসি

6

জ্বালাও-পোড়াওয়ে আ.লীগ প্রমাণ করেছে তাদের নেশা সন্ত্রাস: প্রে

7

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া সকলের প্রবেশ নিষিদ

8

চিকিৎসকদের সিদ্ধান্ত: লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

9

জকসু নির্বাচন সামনে রেখে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষ

10

আব্রামের সঙ্গে আনন্দঘন মুহূর্তে অপু বিশ্বাসের জন্মদিন উদযাপন

11

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দ

12

ইসি আনোয়ারুল জানালেন: শাপলা প্রতীক এনসিপিকে দেওয়া সম্ভব নয়

13

ডিজিটাল পেমেন্টে শৃঙ্খলা আনতে নতুন খসড়া রেগুলেশন প্রকাশ করল

14

সাবা দেখুন মন উষ্ণ হয়ে যাবে : মেহজাবীন চৌধুরী

15

নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের দূতাবাস স্থাপনের প্রক্রিয়া

16

সংসদ নির্বাচনে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছ

17

শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রায় বাধা দিলো পুলিশ

18

পুলিশের খোয়া যাওয়া ১,৩৫০টি আগ্নেয়াস্ত্রের হদিস নেই: স্বীকার

19

বন্ধুর গায়ে হলুদে গ্ল্যামার ছড়ালেন কেয়া পায়েল

20