ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু সেবা, কৃষি উপকরণ ও শিক্ষাসামগ্রী বিতরণ

ওশান নিউজ প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া সদর-৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী তারেক রহমানের উদ্যোগে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার সকালে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, কৃষকদের কৃষি উপকরণ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর লিখিত বিভিন্ন পাঠ্য পুস্তক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে রং বেরংয়ের বেলুন উড়িয়ে  অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী আহমেদ বলেন, এধরনের সমাজসেবামূলক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। এতে সাধারণ মানুষ ও দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হয়। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান জীবদ্দশায় দেশের মাটি ও মানুষকে স্বনির্ভর করে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। 

স্বেচ্ছাশ্রমে খাল খনন প্রকল্প চালু করে তিনি নিজেই বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় কোদাল হাতে নিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে খাল খনন কর্মসূচিতে অংশ  নিয়েছেন।

রুহুল কবির রিজভী বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে  আমি বগুড়াবাসীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সবকটি আসনে বিএনপি দলীয় প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আপনারা সবাই জানেন গতকাল ২৪ এর ছাত্র- জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

তার সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছেন।        

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে বৃহৎ জোট গঠনের উদ্যোগ নিচ্ছে বি

1

পরীমণি–নিরবের গোলাপ : আগ্রহ বাড়লেও শুটিং অনিশ্চয়তায়

2

তারেকের প্রত্যাবর্তনে রাজশাহী থেকে ঢাকায় বিএনপির ৩৫ হাজার ন

3

বড়দিনে নিরাপত্তার স্বার্থে ঢাকায় সব ধরনের আতশবাজি ও ফানুস নি

4

ভাইয়ের ইমামতিতে লাখো মানুষের উপস্থিতিতে শহীদ ওসমান হাদির জান

5

সোশ্যাল মিডিয়ার মিছিলের ভিডিও বাস্তব নয়: ডিএমপি কমিশনার

6

গুম প্রতিরোধে শুধু আইন নয়, প্রয়োজন গভীর প্রাতিষ্ঠানিক সংস্কা

7

বাংলা রকের মহারাজাকে স্মরণে: মগবাজারে গড়ে উঠছে আইয়ুব বাচ্চু

8

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

9

এশিয়ান যুব গেমসে তিন ডিসিপ্লিনে পদক প্রত্যাশা করছে বাংলাদেশ

10

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

11

সুযোগ হাতছাড়া, নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র বাংলাদেশের

12

নির্বাচনী রাতে এআই অপব্যবহারের শঙ্কা প্রকাশ করলেন সিইসি

13

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে চার অধ্যাদেশে

14

ডিএমপি কমিশনারের ভিডিও বিকৃত করে বিভ্রান্তিকর রিল, সতর্ক থাক

15

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার

16

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সোমবার জামায়াতসহ ১২ দলের সঙ্গ

17

জলবায়ু অর্থায়নের ৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার দুর্নীতি উন

18

এনবিআরের বড় পদক্ষেপ: ১২টি নতুন কাস্টমস হাউস ও কমিশনারেট

19

ভারতে শেখ হাসিনার অবস্থান, সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত : এস

20