ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি নির্বাচিত

ওশান নিউজ প্রতিবেদক : মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ২১টি পদের বিপরীতে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চারজন। নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন- দৈনিক যায়যায় দিনের শাহরিয়ার নাঈম, সহ-সভাপতি স্বাধীন সংবাদের ইসলাম উদ্দিন তালুকদার ও মাই টিভির জাকির ইসলাম, সাধারণ সম্পাদক দৈনিক নিরপেক্ষের মিজবাহ উদ্দীন।

যুগ্ম সাধারণ সম্পাদক বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জহিরুল ইসলাম রাতুল, সাংগঠনিক সম্পাদক দৈনিক কালের কণ্ঠের মোস্তাফিজুর রহমান মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক দেশ রূপান্তরের মোহাম্মদ খোকা, অর্থ সম্পাদক দৈনিক জনবানীর জান্নাতুর রহমান, দপ্তর সম্পাদক এশিয়া বানীর ইয়াছিন আরাফাত, প্রচার সম্পাদক সময়ের চিত্রের ইসমাইল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গ্রিন টিভির ইয়াছিন আরাফাত, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক নাগরিক টিভির সৈয়দ মাহবুব, ক্রীড়া সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের সাইনুল নুর, সাংস্কৃতিক সম্পাদক এশিয়া বাণীর আরাফাত হোসেন হিমেল, সমাজসেবা সম্পাদক মাতৃভূমির খবরের বিজয় আহমেদ, স্বাস্থ্য পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক দৈনিক ডেসটিনির সোলায়মান সুমন।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- প্রতিদিনের বাংলাদেশের স্বাধীন রানা, দৈনিক নিরপেক্ষের শাহিন আলম জয়, সংবাদ প্রবাহের আল আমিন খান, এশিয়ান টিভির আবুল খায়ের ও মাই টিভির ইসমাইল সরকার।

সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে রাত ৮টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং একই সঙ্গে নবনির্বাচিত কমিটির সকলকে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুগ্ম সাধারণ সম্পাদকসহ চার পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 

নবনির্বাচিত কমিটির নেতারা মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিমেল বাতাসে কাঁপছে কুড়িগ্রাম, ১৩.৩ ডিগ্রিতে নেমে গেছে তাপমা

1

ওসমান হত্যাকারীর গ্রেপ্তার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চাইল

2

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী ন

3

কামরাঙ্গীরচরে তিতাসের সাঁড়াশি অভিযান: অবৈধ গ্যাস সংযোগ উচ্ছ

4

রাজনৈতিক অস্থিরতায় স্থগিত আলী আজমত–জেমস কনসার্ট

5

বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্তে সন্তুষ্ট শিক্ষকরা, আন্দোলন স্থগি

6

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশে ঐকমত্য দেখাল কমিশন

7

জকসু নির্বাচনে মওলানা ভাসানী ব্রিগেডের ১০ দফা ইশতেহার ঘোষণা

8

রাজশাহীতে কর্মশালা: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবা

9

দীর্ঘ নির্বাসন শেষে বাবার কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

10

মিরপুরে ইতিহাস রচনা, ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে সিরিজ জিতল ব

11

নভেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে সব নতুন বই: গণশি

12

বরগুনার ডিসি শফিউল আলম এখন ঢাকার জেলা প্রশাসক

13

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবসে নারী উন্নয়নের জন্য ৬ অদম্য নারীকে

14

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের স

15

সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢাকা ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট

16

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান

17

একই দিনে গণভোট-নির্বাচন সংস্কারকে গুরুত্বহীন করবে, তিন উপদেষ

18

ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে

19

বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স এখন কমিউনিটি সেন্টার

20