ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহী পুলিশে নতুন মুখ: আরএমপির কমিশনার জিল্লুর, জেলার এসপি নাঈমুল

ওশান নিউজ প্রতিবেদক : রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জিল্লুর রহমান। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারের দায়িত্বে ছিলেন। 

এদিকে বুধবার অপর এক প্রজ্ঞাপনে রাজশাহী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ নাঈমুল হাছানকে। তিনি মাদারীপুরের এসপি ছিলেন।

২৬ নভেম্বর বুধবার দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জিল্লুর রহমান আরএমপির বর্তমান কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের স্থলাভিষিক্ত হচ্ছেন। একই প্রজ্ঞাপনে আরএমপির ৩২তম পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে ঢাকা পুলিশ অধিদফতরেকর ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।  

এর আগে গত বছরের ৭ সেপ্টেম্বর আরএমপির কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মোহাম্মদ আবু সুফিয়ান। ৫ আগস্টের পর তিনিই প্রথম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করলেন। তিনি আরএমপির ৩২তম পুলিশ কমিশনার ছিলেন।  

লটারির পর এদিন একযোগে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বর্ণিল আয়োজনে উদযাপিত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্ত

1

শরীয়তপুরে লকডাউন অবরোধ: পদ্মা সেতু সংলগ্ন সড়কে আগুন ও ভাঙচু

2

অসুস্থ শরীর নিয়েই শুটিং, ভক্তদের উদ্বিগ্ন করলেন সামিরা খান ম

3

ত্রয়োদশ নির্বাচনে ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার

4

চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স আদায় সহজ করতে চুক্তি: চকিস-বি ট্র

5

দুই পরাশক্তির শীর্ষ নেতা এক টেবিলে: ট্রাম্প–শি বৈঠক শুরু

6

রয়্যাল ব্লু শাড়িতে ঝলমলে গ্ল্যামারে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

7

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মর্মান

8

রাজশাহীতে কর্মশালা: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবা

9

স্লোগান-সহ হাদির জানাজার মিছিল মানিক এভিনিউতে প্রবেশ করছে

10

রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে ‘সেন

11

৯১ আসনে প্রার্থী ঘোষণা করল জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি

12

শেখ হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

13

দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন প্রেরণা: পররাষ্ট্র উপদেষ্টা-হাইকম

14

নতুন লুকে চোখ ধাঁধানো কেয়া পায়েল

15

গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার

16

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগসুত্রের অভিযোগে রাজশাহীতে দুইজন আটক

17

রাজশাহীর মেয়েদের টিটিসি দেশের উন্নয়নে অবদান রাখছে: আইন উপদেষ

18

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধাঞ্জ

19

দ্বিপাক্ষিক সফরে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ

20