ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদির মৃত্যুর খবরে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগ

ওশান নিউজ প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। 

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার  রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা প্রথমে প্রথম আলো কার্যালয়ে এবং পরে ডেইলি স্টার ভবনে হামলা চালায়।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার রাতে কয়েকশ বিক্ষোভকারী কারওয়ান বাজারের সিএ ভবনে অবস্থিত প্রথম আলো কার্যালয়ে চড়াও হয়। বিক্ষোভকারীরা ভবনের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা ভবনের বিভিন্ন তলায় ঢুকে আসবাবপত্র, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিপত্র জানালা দিয়ে নিচে ফেলে দেয়। পরে নিচে স্তূপ করা সেসব নথিপত্র ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

বিক্ষোভকারীরা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা পর্যন্ত অবস্থান নিয়ে তাণ্ডব চালায়।  একই সময়ে পাশের ডেইলি স্টার সেন্টারেও হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভকারীরা ভবনটির কাঁচ ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে। 

সেখানেও আসবাবপত্র ও নথিপত্র বের করে এনে ভবনের সামনে অগ্নিসংযোগ করা হয়। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় পুরো কারওয়ান বাজার এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার সময় ভবনের ভেতরে থাকা অনেক সাংবাদিক ও কর্মচারী ছাদে বা নিরাপদ কক্ষে আশ্রয় নেন।

ডেইলি স্টারের আহমেদ দিপ্ত ফেসবুকে একটি ভিডিও আপলোড দেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘এমন লেট নাইট ডিউটি যেন কারও জীবনে না আসুক। ছাদে আটকা পড়ছি, মাফ কইরা দিয়েন। ভবনে আগুন দিছে, দেখা নাও হতে পারে।           

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে স্বর্ণের বড় ধাক্কা: ভরিতে দাম কমল ১০ হাজারেরও ব

1

Test

2

নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার: অর্থ উ

3

ইনকিলাব মঞ্চের সংগঠকের ওপর হত্যাচেষ্টা: তিনজন আটক, জুলাই যোদ

4

স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল

5

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান

6

গুলশানে বিএনপি কার্যালয়ে শোকবইয়ে স্বাক্ষর করলেন তিন উপদেষ্টা

7

দীর্ঘ নির্বাসন শেষে বাবার কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

8

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছালেন ভুটানের প্রধানমন্ত

9

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: মূল আসামি গৃহকর্মী আয়েশা গ্রেপ

10

চিকিৎসক সংকট কাটাতে ৪৮তম বিশেষ বিসিএস সুপারিশপ্রাপ্তদের পদায়

11

রেকর্ড বৃষ্টিতে নিউইয়র্ক অচল, বন্যায় প্রাণ গেল ২ জনের

12

নির্বাচনে পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ ও দায়িত্বশীল: আইজিপি

13

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া চাইলেন শাকিব খান

14

হাদি হত্যার দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে ঢাকায় খেলাফত

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

ঢাকা-৫: হাজী ইবরাহীমের পক্ষে গণপদযাত্রা মামলা প্রত্যাহারের দ

17

নির্বাচন কমিশনের তথ্য: দেশে ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজা

18

বিএনপির সঙ্গে জোট নয়, একক নির্বাচনের পথে এলডিপি

19

ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে

20