ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠ রোধ করতেই হাদিকে গুলি: সারজিস আলম

ওশান নিউজ প্রতিবেদক : ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব ব্যক্তিদের ভয় দেখাতেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

১২ ডিসেম্বর শুক্রবার রাতে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে এই মন্তব্য করেন তিনি। সারজিস আলম বলেন, অভ্যুত্থানের আগে ও পরে দুই সময়েই শরিফ ওসমান হাদী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখেছেন। 

সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন পরিচয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানো হয়েছে, যাদের লক্ষ্য দেশকে অস্থিতিশীল করা। কারণ তারা জানে, জুলাইয়ে আমরা রক্ত দিয়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম, সংকট এলেও আমরা আবার ঐক্যবদ্ধ হবো।

তিনি আরও বলেন, আমাদের সামনে শুধু ভোটের লড়াই নয়, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই। যারা বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।  বিক্ষোভে সারজিস আলম অভিযোগ করেন, আওয়ামী সন্ত্রাসী ও খুনিদের গ্রেপ্তারে কাঙ্ক্ষিত পদক্ষেপ নেওয়া হয়নি। 

ইন্টারনাল আপোষ ও প্রটেকশন দিয়ে দেশে কোনো শান্তি আসবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি, সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে খুনি, সন্ত্রাসী, তাদের দোসর এবং দেশের বাইরে থেকে যারা ষড়যন্ত্র করছে সবাইকে আইনের আওতায় আনা হোক।  

তিনি আরও বলেন, দিনে এক কথা, রাতে আরেক কথা এভাবে চললে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শরিফ ওসমান হাদীর ওপর হামলাকে তিনি ব্যক্তিগত হামলা হিসেবে না দেখিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানোর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেন। 

সারজিস আলম বলেন, এই বুলেট শুধু হাদীর মাথায় নয়, বাংলাদেশের ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়ানো অভ্যুত্থানের বুকে বিদ্ধ হয়েছে। এই হামলার মাধ্যমে বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি বানচালে একটি খেলা শুরু হয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, সামনে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে।

বিক্ষোভ মিছিলে জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।                 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোর্ট ফি’র ২০% আইনজীবী কল্যাণ তহবিলে দেওয়ার দাবিতে ঢাকা আইনজ

1

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

2

একজন ভালো সবাই খারাপ এই ভাবনা গণতন্ত্রের জন্য বিপজ্জনক: তারে

3

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে

4

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, আলোচনায়

5

বিমানবন্দর কার্গোতে আগুন, হার্ডওয়্যারের ক্ষতি ৩৫ কোটি টাকা

6

দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠক চলবে: প্রেস

7

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক: ভারতের ৩ কফ সিরাপ শিশুদের জন্য

8

প্রথম আলো ও ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া, বিশ্বের নজরে লজ্জার

9

ঢাকা রেজেন্সিতে দুইদিনব্যাপী ব্রাইডাল ফেস্টিভ্যাল সম্পন্ন

10

চলচ্চিত্রে সরকারি অনুদান নীতিমালায় আসছে সংশোধন: তথ্য ও সম্প্

11

মধ্যরাতে বড় প্রশাসনিক রদবদল: ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়ো

12

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে রংপুরে উদযাপিত মহান বিজয় দ

13

বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল

14

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড বিশেষ দূত নিয়োগে উত্তেজনা: ডেনমা

15

নির্বাচন পর্যবেক্ষণে ইসির অনুমোদন পেল দেশীয় ৬৬ সংস্থা

16

চব্বিশের জুলাই আন্দোলনের প্রতিটি শহীদের ঘটনা আলোকপাত করা হবে

17

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের জরুর

18

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

19

চাকসু নির্বাচনে ভিপি-জিএসসহ ২৪ পদে ছাত্রশিবিরের বিজয়

20