ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিজয় দিবস ও ১৮ বছর পূর্তি উপলক্ষে শনিআখড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

ওশান নিউজ প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকার শনিআখড়ায় সেফ এইড জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।

আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী হাসপাতালে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়। এতে গাইনি, মেডিসিনসহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের এসব ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

এদিন সকাল থেকেই ডেমরা-যাত্রাবাড়ী, কদমতলী, সিটাগাং রোডসহ আশপাশের এলাকা থেকে আসা প্রায় ৬ শতাধিক নারী-পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার আরিফ উদ্দিন জানান, মহান বিজয় দিবস ও হাসপাতালের ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে এলাকার দুস্থ এবং দরিদ্র রোগীদের সেবা নিশ্চিত করতে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। 

আশা করি, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীরা তাদের উপযুক্ত চিকিৎসাসেবা পাবেন। ভবিষ্যতে সেবামূলক এসব কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. মো. রুহুল আমিন গাজী, ডা. আব্দুস শাফি, ডা. আয়েশা সিদ্দীকা প্রমুখ।

প্রতি বছরই রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া বাসস্ট্যান্ড এলাকার গরিব ও অবহেলিত সব শ্রেণি-পেশার মানুষদের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা দিয়ে আসছে হাসপাতালটি।

চিকিৎসাসেবা নিতে আসা গৃহবধূ পেয়ারা বেগম বলেন, ইচ্ছা থাকলেও অনেক সময় আমরা হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে পারি না। আজ ডাক্তার দেখালাম। তারা ফ্রি ওষুধ ও দিয়েছে। এতে আমাদের খুব উপকার হলো।

ডা. রুহুল আমিন বলেন, আমরা এই ক্যাম্পে এখন পর্যন্ত ৬ শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছি। এই রোগীদেরকে প্রাথমিক চিকিৎসার সঙ্গে সঙ্গে ওষুধও ফ্রি দিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ৪১% ট্যারিফ বৃদ্ধি, ব্যবসায়ীদের ভরসা এখন মোংলা বন

1

কম্বোডিয়ার সীমান্ত সংঘাতের মাঝেই থাইল্যান্ডে পার্লামেন্ট বিল

2

দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান ব

3

নির্বাচন ও গণভোট আলাদা হলে বিপুল অর্থ অপচয় হবে: তারেক রহমান

4

পল্টনে সমমনা আট দলের পাঁচ দফা দাবির সমাবেশ শুরু

5

জাতি চিরকাল স্মরণ করবে খালেদা জিয়ার অবদান: প্রধান উপদেষ্টা

6

শীতের ঝলক: ঢাকায় সকাল থেকে তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রি

7

বনানীতে সড়ক জুড়ে নেতাকর্মীদের ঢল, ৩০০ ফিটের সংবর্ধনাস্থলে

8

ওশান ব্লু প্রোপার্টির এমডি নূরানী খাতুনের পিতা দরবেশ শেখ আর

9

২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

10

নির্বাচন পেছাতে এখন ওরাই পাগল হয়ে গেছে: চরমোনাই পীর

11

আগামীর স্বপ্ন গড়তে মাদরাসার শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা নিতে

12

দীর্ঘ নির্বাসনের অবসান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের দ

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

১২ লাখ টাকায় সালমান শাহ হত্যার পরিকল্পনা, আসামির জবানবন্দিতে

15

রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার

16

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

17

সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা জরুরি: সিইসি

18

এশিয়া-প্রশান্তে চীনের প্রভাব রোধে অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়ার ন

19

৭ নভেম্বরের বিপ্লবে জিয়াউর রহমানই ছিলেন ঐক্যের প্রতীক: মির্জ

20