ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

বনানীতে সড়ক জুড়ে নেতাকর্মীদের ঢল, ৩০০ ফিটের সংবর্ধনাস্থলে ভিড়

ওশান নিউজ প্রতিবেদক : তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ৩০০ ফিটের সংবর্ধনাস্থলের দিকে নেতাকর্মীদের ঢল নেমেছে। একেকটি মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নিয়ে এগিয়ে যাচ্ছেন। এ ছাড়া তারেক রহমানকে স্বাগত জানাতে বনানীতে সড়কের পাশে অবস্থান নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী।  

আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার  সকাল থেকেই রাজধানীর মোহাম্মদপুর, আগারগাঁও, ফার্মগেট, বনানী, চেয়ারম্যান বাড়ি ও কাকলীতে এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, তারেক রহমানকে বরণ করে নিতে সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন। 

বনানী চেয়ারম্যান বাড়ি থেকে ৩০০ ফিটের সংবর্ধনাস্থল পর্যন্ত ঢল নেমেছে নেতাকর্মীদের। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা আর বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। বনানী কবরস্থানের সামনে অবস্থান করছেন ভাষানটেক থানা বিএনপির নেতাকর্মীরা। 

আবুল আজাদ নামে এক বিএনপি কর্মী বলেন, আমার নেতা দেশে আসছেন, তাকে স্বাগত জানাতে আমরা এখানে অবস্থান নিয়েছি। নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে আজকের এই বিশাল আয়োজন।  

এদিকে, যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি আজ সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

উড়োজাহাজটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ মানবাধিকার রক্ষাকারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র

1

চার ক্যাম্পাসে শিবিরের ঝড়ো জয়, রহস্যের গন্ধ পাচ্ছেন নুর

2

জলবায়ুর ক্ষতি শুধু আর্থিক ক্ষতি নয়, এটি মানবিক সংকট : পরিবেশ

3

ঢাকায় তিন আসনের মনোনয়ন ফরম তুললেন জামায়াতের প্রার্থীরা

4

চার কর্মকর্তাকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি

5

শেখ হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

6

সারজিসকে সমর্থন, পঞ্চগড়-১ থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

7

নির্বাচন পর্যবেক্ষণে ইসির অনুমোদন পেল দেশীয় ৬৬ সংস্থা

8

দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য: শামসু

9

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটবে: মীর স্ন

10

প্রতারণা ও মারধরের মামলায় তুরিন আফরোজ গ্রেপ্তার

11

হাদির ওপর হামলাকারীরা যত প্রভাবশালীই হোক, রেহাই পাবে না: অ্য

12

প্লট দুর্নীতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২

13

দ্রুত সেবায় সবার আগে জনগণকে অগ্রাধিকার দিতে হবে: ভূমি উপদেষ্

14

সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকা

15

বনানীতে সড়ক জুড়ে নেতাকর্মীদের ঢল, ৩০০ ফিটের সংবর্ধনাস্থলে

16

বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে

17

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধা

18

দেশের খাদ্য নিরাপত্তায় কৃষকদের ভূমিকা অপরিসীম: খাদ্য উপদেষ্ট

19

নির্বাচন তফসিলের পর প্রশাসনে বড় পরিবর্তন আসছে: ইসি সচিব

20