ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো, চিকিৎসা গ্রহণে সক্ষম: ডা. জাহিদ হোসেন

ওশান নিউজ প্রতিবেদক : খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওনার শারীরিক অবস্থা আগে যে অবস্থায় ছিল এখনও আগের মতো আছে। চিকিৎসকের দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। 

তাই আমরা চিকিৎসকরা আশাবাদী, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। আজ ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, ওনার যে অসুস্থতা ও বয়স সেটি বিবেচনায় নিতে হবে। বিশেষ করে বিগত সরকারের সময় পরিকল্পিতভাবে যেভাবে ওনাকে যথাযথ চিকিৎসা না দিয়ে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। 

যে কারণে ওনার শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। এর কারণে এবার তিনি বেশ কঠিন সময় পার করছেন। খালেদা জিয়ার চিকিৎসায় বাংলাদেশ, আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন। 

প্রতিদিন সন্ধ্যায় তার পরীক্ষার রিপোর্ট নিয়ে মিটিং হয়। তাদের পরামর্শে দেশে খালেদা জিয়ার চিকিৎসা পরিচালিত হচ্ছে। আলহামদিুল্লাহ এখন পর্যন্ত ম্যাডামকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেটি তিনি ঠিকমত গ্রহণ করতে পারছেন। গত কয়েকদিন আগেও ওনার যে শারীরিক অবস্থা ছিল, সেটি তিনি ধরে রাখতে পারছেন। 

গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি আছেন এবং ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চিকিৎসাধীন আছেন। খালেদা জিয়ার সুস্থাতায় দেশবাসীর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চান ডা. জাহিদ। তিনি বলেন, যাতে তিনি বাংলাদেশের রাজনীতিতে যথাযথ ভূমিকা রাখতে পারেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটার তালিকা হালনাগাদে ঠিকানা পরিবর্তনের শেষ তারিখ ১০ নভেম্ব

1

শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব কেন বাতিল হলো, ব্যা

2

নবায়নযোগ্য জ্বালানির উৎস বাড়াতে জোর দিচ্ছে সরকার: বিদ্যুৎ উপ

3

১ কোটি ৭০ লাখ শিশুকে নিরাপদ রাখলো টাইফয়েড টিকা

4

ব্যবসায়ীদের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক, প্রতিবন্ধকতা দূর করার আশ

5

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে প্রধান উপদেষ্টার

6

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা কর্ম

7

হাদির হত্যাকারী ফয়সালের সুনির্দিষ্ট তথ্য নেই : অতিরিক্ত আইজি

8

বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে

9

আগামীর সংসদ হবে কুরআনের সংসদ, সবকিছু চলবে কুরআনের আইনে: মুজি

10

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টি ক

11

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা: বাস ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত

12

সোমবার ঢাকায় শুরু নারী কাবাডি বিশ্বকাপ

13

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

14

রিয়াদ সিজনের মঞ্চে মনির খান, আসিফ আকবর ও দীঘি

15

সৌদি আরবের বিনিয়োগ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

16

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিয়োজিত আনসার সদস্যরা: স্বরাষ্ট্র উ

17

শেখ হাসিনাসহ ২৬১ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

18

রোহিঙ্গাদের প্রত্যাবাসনই চূড়ান্ত সমাধান তবে বাস্তবিক চ্যালে

19

সাত কলেজ বন্ধ করে অনুমাননির্ভর কোর্স চালু করা: শিক্ষাব্যবস্থ

20