ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন কলঙ্কমুক্ত করতে সবার সহযোগিতা চাইলেন ফাওজুল কবির খান

ওশান নিউজ প্রতিবেদক : আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগের মতো কলঙ্কযুক্ত নয়, যাতে সম্পূর্ণ কলঙ্কমুক্ত হয় সেটা নিশ্চিত করতে হবে। এজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। 

তিনি বলেন, সম্পূর্ণ কলঙ্কমুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু করার সবকিছু আমরা করে দিয়েছি। এখন এগুলো সব নির্বাচন কমিশন ও জনসাধারণের হাতে। আপনারা নিশ্চিত করবেন, যাতে এই নির্বাচনটা ঐতিহাসিক নির্বাচন হয় এবং আগের নির্বাচনগুলোর যে গ্লানি সেগুলো যাতে মুছে ফেলতে পারে।

২৮ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতি আয়োজিত ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ছাত্র সংবর্ধনা ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

সরকারি মুসলিম হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শাহআলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর সিকান্দার খান, একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী ওস্তাদ আজিজুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোরশেদুজ্জামান।  

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, আপনারা জানেন সামনের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা আমাদের জন্য যেনতেন নির্বাচন নয়। একটি যুগান্তকারী নির্বাচন অনুষ্ঠানের জন্য দাঁড়িয়ে আছি। এখানে আমাদের সবাইকে কাজ করতে হবে। যিনি প্রার্থী হতে চান তিনি যাতে প্রার্থী হতে পারেন। 

যিনি ভোট দিতে চান তিনি যাতে ভোট দিতে পারেন। যিনি ভোট দিয়েছেন, তার ভোট যেন সঠিকভাবে হিসাব করা হয়। পাশাপাশি সেই ভোটে যেন প্রকৃত যিনি বিজয়ী প্রার্থী, তাকে যেন বিজয়ী ঘোষণা করা হয়। এটিই হচ্ছে আমাদের জাতির প্রত্যাশা।

তিনি বলেন, সেই নির্বাচনে মানুষ যাকেই চান, যে দলকে চান, আমরা জাতি হিসেবে তার পিছনে দাঁড়াবো। যে দল কিংবা ব্যক্তিকেই আমরা নির্বাচিত করি। ভবিষ্যতে যারাই দেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রী হবেন আমরা তাদের পেছনে থাকবো।

সরকারি মুসলিম হাই স্কুলের ১৯৬৮ ব্যাচের কৃতী শিক্ষার্থী উপদেষ্টা ফাওজুল কবির খান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের উচ্চ অর্জনটা কী? সেটা যাতে সঠিকভাবে তারা বুঝতে পারেন। 

ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করতে হবে। তাদের লক্ষ্যটা উপরে নিয়ে যেতে হবে। এই উচ্ছ্বাসটা যদি এক হাজার জনের মধ্যে সৃষ্টি হয়, তারমধ্যে হয়ত ১’শ জন এটা অর্জনের জন্য কাজ করবে। তারপরে হয়ত সেখান থেকে একজন সফল হবে। এজন্যই আমাদের লক্ষ্যটাকে সুনির্দিষ্ট করতে হবে। জীবনের বড় অর্জনটা কী?

উপদেষ্টা হওয়া কিংবা মন্ত্রী হওয়া-এটা কোনো বড় অর্জন নয় উল্লেখ করে ফাওজুল কবির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বড় অর্জনটা তাহলে কী ? বড় ব্যবসায়ী হওয়াটা কি বড় অর্জন? নাকি অর্থবিত্তের মালিক হওয়াটাই বড় অর্জন। 

নাকি অন্য কিছু বড় অর্জন। আমি মনে করি যে, ওস্তাদ আজিজুল ইসলামের মতো একজন বড় বংশীবাদক হওয়াটাই বড় অর্জন। কিংবা আমাদের ডাক্তার ইমরান বিন ইউনুস-এর মতো একজন বড় কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হওয়াটাই বড় অর্জন। আমরা যাতে অর্জনের মধ্যে গুলিয়ে না ফেলি।

সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপদেষ্টা বলেন, সংবর্ধনার উদ্দেশ্যটা হচ্ছে আরো বড় অর্জনের জন্য উদ্বুদ্ধ করা। আমরা আশা করি তোমরা সামনে আরও বড় অর্জন করতে পারবে। আমি আশা করব তোমরা আরো বড় অর্জনের জন্য উদ্বুদ্ধ হবে।          

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত জোবায়েদ হত্যা মামলা: তিনজন গ্রেফতার রহস্য উন্মোচন করে

1

নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টহল ও চেকপোস্ট জোরদারের নি

2

অস্ট্রেলিয়ার সঙ্গে এফওসি বৈঠকে ভিসা ও কর্মসংস্থানের প্রস্তাব

3

রোহিঙ্গাদের প্রত্যাবাসনই চূড়ান্ত সমাধান তবে বাস্তবিক চ্যালে

4

কমিশনের প্রতিবেদন: বিডিআর হত্যাযজ্ঞে আ.লীগের সম্পৃক্ততা, তাপ

5

ভ্যাপ–ইসিগারেটে এমডিএমবি বিক্রি: মালয়েশিয়া-চক্রের মূলহোতাসহ

6

গণমাধ্যমের ভূমিকা নিয়ে আত্মসমালোচনার সময় এসেছে : তথ্য ও সম্প

7

রাজশাহীর ছয় আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

8

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আরএমপি প্রশিক্ষণ

9

রিয়াদ সিজনের মঞ্চে মনির খান, আসিফ আকবর ও দীঘি

10

বিএনপির সঙ্গে জোট নয়, একক নির্বাচনের পথে এলডিপি

11

গণভোটসহ নির্বাচন, দেশের ভবিষ্য্য রক্ষার: প্রধান উপদেষ্টা

12

মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চায়

13

বাংলাদেশে শীঘ্রই আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড

14

দেশের স্বার্থের বিরোধিতা করে বন্দর পরিচালনার সুযোগ দেওয়া হবে

15

সোশ্যাল মিডিয়ার মিছিলের ভিডিও বাস্তব নয়: ডিএমপি কমিশনার

16

নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার: অর্থ উ

17

নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টার

18

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ

19

আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতার জমকালো উদ্বোধন

20