ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে মিস ইউনিভার্স ২০২৫: মুকুটে মেক্সিকোর ফাতিমা বশ

বিনোদন ডেস্ক : বিশ্বসুন্দরী প্রতিযোগিতার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর একটি ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আয়োজন অনুষ্ঠিত হলো থাইল্যান্ডে। আর সেখানেই মুকুট জিতলেন মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশ।

২১ নভেম্বর শুক্রবার রাতে থাইল্যান্ডে ২ নভেম্বর শুরু হওয়া এবারের প্রতিযোগিতা নানা নাটকীয়তায় ভরা। প্রতিযোগিতার একেবারে শুরুতেই বৈঠকের সময় সঞ্চালকের কঠোর কটূক্তির শিকার হয়েছিলেন ফাতিমা। 

অথচ সেই অপমানই যেন তাঁর এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে দাঁড়ায়। গতবারের মিস ইউনিভার্স, ডেনমার্কের ভিক্টোরিয়া ক্যায়ের থেইলভিগের হাত থেকে মুকুট গ্রহণ করেন ফাতিমা। 

এই প্রতিযোগীতায় রানারআপ হয়েছেন আয়োজক দেশ থাইল্যান্ডের প্রাভিনার সিংহ। ২৬ বছর বয়সী ফাতিমা বশের মাধ্যমে মেক্সিকোর ইতিহাসে চতুর্থবারের মত ‘মিস ইউনিভার্স’ শিরোপা জয়ী হলো।

শীর্ষ পাঁচে জায়গা করে নেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে। বিশ্বব্যাপী সৌন্দর্য প্রতিযোগিতার ‘সুপার বোল’ হিসেবে খ্যাত মিস ইউনিভার্সে এ বছর অংশ নেন ১২০ দেশের প্রতিনিধি। 

প্রথমবারের মতো ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করেন নাদিন আয়ুব; তিনি সেমিফাইনালে পৌঁছালেও শীর্ষ ৩০ থেকে বিদায় নেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মার্কিন কৌতুকশিল্পী স্টিভ বায়ার্ন, উদ্বোধনী পরিবেশনায় ছিলেন থাই তারকা জেফ স্যাচুর।

দীর্ঘ তিন সপ্তাহের যাত্রায় প্রতিযোগীরা থাইল্যান্ড জুড়ে ঘুরে ঘুরে অংশ নেন রিহার্সাল ও নানা ইভেন্টে। বুধবার অনুষ্ঠিত হয় ন্যাশনাল কস্টিউম শোকেসযেখানে প্রতিযোগীরা নিজেদের দেশের ঐতিহ্য ও বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার জন্য পরিধান করেন চোখ ধাঁধানো পোশাক। 

মিস ইউএসএ অড্রি একার্ট হাজির হন সাইমন ভিলালবার নকশা করা চমকপ্রদ ‘বাল্ড ঈগল’ কস্টিউমে। একইদিন প্রিলিমিনারির সন্ধ্যার গাউন রাউন্ডে ভয়াবহভাবে পড়ে যান জ্যামাইকার গাব্রিয়েল হেনরি, যাকে পরে স্ট্রেচারে করে নেওয়া হয়।

পরে মিস ইউনিভার্স প্রেসিডেন্ট রাউল রোচা জানান হেনরির কোনো হাড় ভাঙেনি এবং তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ ৩৯ দফা দাবিতে সারা দেশে বিএফইউজের

1

বিনিয়োগকারীর সুবিধার জন্য ডিএসইতে উদ্বোধন হল ইনফরমেশন হেল্প

2

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর ফুলেল শ

3

তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশ, ইতিহাসে

4

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জামায়াতে

5

বিজয় দিবস স্কুল কাবাডিতে ধামরাইয়ের দাপট, বালক-বালিকা উভয় বিভ

6

চীনের বিরল খনিজ আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার ঐতিহ

7

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ

8

৩৫ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে চাকসু নির্বাচন

9

ভারতের সঙ্গে সম্পর্ক অস্বাভাবিক নয়, স্বাভাবিক রাখতে সরকার কা

10

ঢাবিতে ডাকসুর উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রতিনিধি সম্মেলন ২০২৫

11

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে বিএসআরএফ সদস্যদের সৌজন্য সা

12

নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে ছাড় নয়, পুলিশের বিরুদ্ধে ব্যবস

13

বিজিবি দিবসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিতে ৭২ সদস্য পদকপ্রাপ

14

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে প্রস্তুত থাকতে আধুনিক প্রশিক্ষণের

15

ক্ষমতায় এলে ভারত-প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হবে সম্মানের ভিত্ত

16

এক ফ্রেমে বলিউড ও কোরিয়া স্কুইড গেম ফ্রন্ট ম্যানের সঙ্গে শাহ

17

সংস্কার বাস্তবায়নের পাশাপাশি নির্বাচনও সময়মতো চাই: আখতার

18

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র শীত, আর্দ্রতায় কাঁপছে মানুষ

19

২০ দলকে নিয়ে নতুন রাজনৈতিক জোট এনডিএফ এর আত্মপ্রকাশ

20